
ইলেকট্রনিক দোকান ব্যবসায়ী আকাশের উপর হামলা
এস এম রাকিব সিকদার (লাল), টাংগাইল
আহত আকাশ -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

টাংগাইল কালিহাতি উপজেলার নাগ বাড়ী ইউনিয়নে বসবাসকারী ব্যবসায়ী আকাশ (২৫) পিতা মোঃ আবু তালেব,সাং: নাগ বাড়ী ধানগড়া, থানা: কালিহাতি
জেলা: টাংগাইল।
আকাশ বলেন, ১২ নং নাগ বাড়ী ধানগড়া আমাদের গ্রাম গত ০৮/১২ /০২৩ ইং তারিখে গ্রামে একটি ধর্মসভা ছিল ঐ ধর্মসভায় গিয়ে কয়েকজন লোক একটি ঝগড়া সৃষ্টি করিলে- আমরা কিছু বড় ভাইয়েররা মিলে তাদের কে বলে বুঝিয়ে সরিয়ে দিই।
এছাড়া যে ঝগড়া করছে তার পিতা ও ঐ গ্রামের সাবেক মোম্বার কে ফোন করে এনে বিষয় টা জানানোর পর তারা বলেন- গ্রামবাসীর সাথে কথা বলে দুই/দিন পর এটা মিট করে দিবো। আজকে তো এখানে সভা।এখানে গেঞ্জাম করার সময় না।
মিট করার কথা বলে সভার পরের দিন সকালে ব্যবসায়ী আকাশ আউলিয়াবাদ তার দোকানে যাওয়ার পথে হঠাৎ দেখেন দোকানে যাওয়ার আগে কলুর মোড় নামে একটি মোড় আছে সেখানে আকাশকে সকাল আনুঃ ৯.৩০ মিনিটে হামলা করেন।
বিবাদী ১.আতিকুর রহমান (২২)পিতা, আঃ গফুর। ২.গফুর (৩৮) পিতা মোঃ ঠান্ডু ৩. রফিকুল (৩৩) পিতা মোঃ হালিম মিয়া ৪.রিপন (২৫) পিতা,অজ্ঞাত, মাতাঃ বিলকিস সর্ব, সাং, ধানগড়া ঢাকঘড় – নাগ বাড়ি-১২৭২ থানা, কালিহাতি জেলা টাংগাইল।
ব্যবসায়াী আকাশ বলেন আমাকে দেখে গফুর মোসকি মোসকি হাসতেছে, ব্যবসায়ী আকাশের মোটর সাইকেল উঠে রফিকুল নামের এক ব্যাক্তি সেও আউলিয়া বাদ বাজারে দোকান করে।
তারা দুই জনে ঐ মোড় থেকে দোকানের উদ্দেশ্যে
সামনে এগিয়ে যেতে না যেতেই আনুঃ ১০০, মিটার সামনে গেলে বিল্লাল নামের একটি লোকের ফার্ম সেই ফার্মের ঝোপের আড়াল থেকে চারজন লোক ব্যবসায়ী আকাশের মোটর সাইকেল সামনে এসেই প্রথম আঘাত করেন আতিকুর রহমান পিতাঃ গফুর। তারপর একে একে সবাই আমাকে আঘাত করে।
এসময় বিবাদীদের কাছে অন্যান্য ধারালু, অস্ত্র ছিল। তারা আমাকে চেইন ও লাঠি দারা আঘাত করে ও আমার বাম পায়ে চাবাতি দিয়ে আঘাত করিলে রক্তাক্ত অবস্থায় নীচে পড়ে গেলে ছিনতাইকারী আতিক সহ বাকি তিনজন আমার নিকট দোকানের মাল সামানা কেনার জন্য আমার পকেটে থেকে একলক্ষ চব্বিশ হাজার ৩০০, টাকা ছিল ও একটি রিয়ালমি মোবাইল ছিল।
ছিনতাইকারীরা আমার পকেটের টাকা, মোবাইল সেট নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে চলে যায়। রাস্তায় আঘাতের সময় ছিল আনুঃ সকাল সাড়ে ৯ টা।

রক্তাক্ত জখম অবস্থায় ঘটাস্থল থেকে আকাশ কে তাড়াতাড়ি করে কালিহাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকাশের উন্নত চিকিৎসার প্রয়োজন মনে করে টাংগাইল সদর জেনারেল হাসপাতালে রের্ফাড করেন।
টাংগাইল জেনারেল সদর হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা চলাকালে আকাশ কে দেখতে আসে গ্রামের স্থানীয় লোকজন। ইউপি সদস্য মোঃ সেলিম মিয়া ও একই ইউনিয়নে পাশের ২ নং ওর্য়াডের ইউপি সদস্য মোঃ শাহিন আলী সহ আরও বেশ কিছু লোকজন এরই মধ্যে ভিডিও বক্তব্যে দুই ইউপি সদস্য বলেন,, আকাশ ভালো একজন ছেলে। আমরা গ্রামে বসে সবাই মিলে এর উপযুক্ত বিচার শালিক করবো।
বয়স্ক ঠান্ডু মিয়া দুঃখ প্রকাশ করে বলেন, আকাশ খুব ভালো ছেলে, সাথে বাদশা মিয়াও বলেন আকাশ আমার সম্পর্কে নাতি হয়। ও খুব ভালো ছেলে। আমরা শুনলাম সভায় ঝগড়া হয়েছে।
এছাড়া আরও জানা যায়, সভার দিন চেয়ারম্যানের বাড়ির পাশাপাশি প্রবাসী মোঃ সাইফুল মিয়ার ছেলে রায়হান কে বেঁধে রায়হানের পকেটে দুইটি ইয়াবা ট্যাবলেট ঢুকিয়ে তারপরে ভিডিও করে ভয়ভীতি দেখান। সেই সাথে হাতে পায়ে ধরে মাপ চাইতে বলেন।
মোঃ শাহ আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এটা একদম সত্য ঘটনা। এছাড়াও উক্ত সভার দায়িত্ব পালন করেন ডাঃ শাহ আলম সহ প্রমুখ।
এবিষয়ে বাদীঃ মোঃ আকাশ আহমেদ (২৫) পিতা মোঃ আবু তালেব সাং,ধানগড়া নাক বাড়ি। সে, বিজ্ঞঃ সিঃ জুডিঃ ম্যাজিঃ আদালতে গত ১০/১২/০২৩ ইং তারিখে একটি মামলা দায়ের করিলে, ১২/১২/০২৩ইং তারিখে আদালতের নির্দেশে বাদী আদালতে দাঁড়ালেমাননীয় জজ সাহেব বাদীকে বলে থানায় মামলা করা হই নাই কেন ?
উত্তরে বাদী বলেন, প্রভাবশালী নেতার কারণে করা হয়নি বলে জানান, বাদী মামলাটি ডিবিতে দেওয়ার জন্য মাননীয় জজ সাহেবের নিকট আবেদন করে ও বলে অনুরোধ জানান।


