
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লোক পরিচয়ে করেন মনোনয়ন বাণিজ্য
দালাল চক্রের মূলহোতা মনিরুজ্জামান নয়ন
স্টাফ রিপোর্টার
অভিযুক্ত নয়ন -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

নাম মনিরুজ্জামান নয়ন, এনআইডি- ১০২৮৪৩৫৬৩২, পিতাঃ মোজাফ্ফর হোসেন, গ্রাম: রানাই, ডাকঘর: খর্নিয়া, থানা: ডুমুরিয়া, জেলা: খুলনা। এই নয়ন রীতিমতো চাকরির হাট বসিয়েছেন। মানুষকে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা।এমনকি মানুষের কাছে পরিচয় দেন, তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করেন।
তিনি গত ২৩.১১.২১ইং তারিখে বাংলাদেশ কৃষি উন্নয়ণ কর্পোরেশনে জনবল নিয়োগ বিজ্ঞপ্তির উপর ভিত্তি করে নিয়োগ বিজ্ঞপ্তির ক্রমিক নং ৪ এ অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে ১ জন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্বিবদ্যালয় সুপার স্পেশালাইজড্ হাসপাতালে ওয়ার্ড বয় পদে ২ জন মোট তিন জনকে চাকুরী দেয়ার কথা বলেন।
তাদের মধ্যে একজন মোঃ রাসেল খান, পিতা মোঃ আসলাম খান, গ্রাম: বনগ্রাম, পোঃ মধ্য বনগ্রাম, থানা+জেলা: গোপালগঞ্জ সহ আরো দুজনের কাছ থেকে চাকুরী দিবে বলে মোট ২৮,০০,০০০/- (আটাশ লক্ষ টাকা) নেন।
তার বিপরীতে ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা এবং ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকার দুইটা চেকসহ সর্বমোট ২৮ লক্ষ টাকার স্ট্যাম্প দেন।

তিনি নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে চাকুরী করেন বলে পরিচয় দেন। দালাল চক্রের মূলহোতা মনিরুজ্জামান নয়ন তিনি আরো অনেক লোকের কাছ থেকে টাকা নেন। যারা সরকারী চাকুরী পাবার আশা বুকে ধারণ করে এবং মানুষের সাহায্যের মাধ্যমে একটা সরকারী চাকুরী পাবার আশায় মানুষের দ্বারে দ্বারে ঘুরে।
এরকম অসহায় অনেক মানুষ দালাল চক্রের ফাঁদে পড়ে ঘর-বাড়ী, ভিটা মাটি সহায় সম্বল বিক্রি করে সব টাকা তুলে দেয় দালাল চক্রের গডফাদার মনিরুজ্জামান নয়নের হাতে। সে সহজ সরল গ্রামের মানুষকে এভাবেই ফাঁদে ফেলে কোটি কোটি টাকা হাতিয়ে নেয় ও অসহায় মানুষগুলোকে পথের ফকির বানিয়ে দেয়।
টাকা হাতে পাবার পরই সে নিজেকে অত্মগোপন করে রাখে এমনকি কোন যোগাযোগ রাখে না। তার মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলেও ফোন রিসিভ করে না।এভাবে আর কত মানুষের আবেগ নিয়ে খেলা করবে এরকম দালাল চক্রের গডফাদার মনিরুজ্জামান নয়নেরা।
নয়নের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ পেয়ে তার সঙ্গে অনেকবার যোগাযোগের চেষ্টা করেও তার সঙ্গ পাওয়া যায়নি। নয়নের মুঠোফোনে ০১৭৯৭২৮৭৭১২ নাম্বারে একাধিকবার ফোন করলেও নয়ন ফোন রিসিভ করেননি।
তাই প্রতারিত হওয়া ব্যক্তিরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত প্রার্থনা যাতে করে এই দালাল চক্রের হাত থেকে রেহায় পেয়ে আমরা অসহায় মানুষেরা টাকা ফিরে পায় তাঁর সদয়দৃষ্টি কামনা করছি।


