অসাধু বিট অফিসারদের ম্যানেজ করেই চলছে সরকারি গাছ কাটার মহোৎসব « বাংলাখবর প্রতিদিন

টাঙ্গাইলের সখীপুরে কৈয়ামধু বিটে চলছে ভয়ংকর অনিয়ম

অসাধু বিট অফিসারদের ম্যানেজ করেই চলছে সরকারি গাছ কাটার মহোৎসব

ইলিয়াস কাশেম, বিশেষ প্রতিনিধি- টাঙ্গাইল
আপডেটঃ ১৩ ডিসেম্বর, ২০২৩ | ১১:৪৮
ইলিয়াস কাশেম, বিশেষ প্রতিনিধি- টাঙ্গাইল
আপডেটঃ ১৩ ডিসেম্বর, ২০২৩ | ১১:৪৮
Link Copied!
সরকারি গাছ কাটার দৃশ্য -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

অসাধু বন কর্মকর্তাদের মোটা অংকের টাকা ঘুষ দিয়ে দিনের আলোতেই সরকারি বন কেটে উজার করে দিচ্ছে প্রভাবশালীরা।

টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার বহেড়াতৈল রেঞ্জের কৈয়ামধু বিটের আওতাধীন লাঙ্গুলিয়া গ্রামের মালেক মুন্সির বাড়ির পিছনের একটি সরকারি উটলট বাগানের আকাশ মনি গাছের বিশাল বড় একটি বাগান গত দুইদিনেই দিনের আলোতেই কেটে সাবাড় করলেন অসাধু বন খেকুচক্র।

এ বিষয়ে জানা যায় ওই এলাকার প্রভাবশালী সানোয়ার মেলেটারি সরকারি খাস ভূমির ওই বাগানটি তার নিজের বলে দাবী করেন। তিনি বলেন যে,কৈয়ামধু বিটের বিট কর্মকর্তার দায়িত্বে নিয়োজিত রাসেলকে ম্যানেজ করে মৌখিক অনুমোতি নিয়েই আমরা গাছ কর্তন করেছি।ওনাদের ম্যানেজ না করে কেউ একটি গাছও কাটতে পারেনা,এটা তো আপনারা ভালোই বুঝেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে কৈয়ামধু বিটের দায়িত্বরত বিট কর্মকর্তা রাসেলকে জিজ্ঞেস করা হলে তিনি জানান,দীর্ঘদিন এ বিটে বিট কর্মকর্তা নেই,আমি মূলতঃ এ বিটের অধিনে একজন গার্ড,আপাতত সব দায়িত্ব আমিই দেখভাল করি।

বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা আমিনুল ইসলামকে মুঠোফোনে জিজ্ঞেস করা হলে,তিনি জানান আমি কিছু দিন হলো চাকরি থেকে অবসর গ্রহণ করে বাড়িতে আছি। খোঁজ নিয়ে জানা যায়,ওই রেঞ্জে এবং কৈয়ামধু বিটের বিট কর্মকর্তা বেশ কিছু দিন যাবৎ অনুপস্থিত।আর এই সুযোগটিই নিয়েছে রাসেল নামক এই গার্ড।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়,কৈয়ামধু বিটের ওই গার্ড রাসেল এখন ক্ষমতা পেয়ে যা খুশি তাই করে যাচ্ছে।রাতারাতি লাখ লাখ টাকার সরকারি উটলট বাগানের গাছসহ সরকারি খাস জমির গজারি বন উজার করে দিচ্ছেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে কৈয়ামধু বিটের দায়িত্বে নিয়োজিত গার্ড রাসেল বলেন,আমি কাউকে গাছ কাটার অনুমতি দেইনি।যদি চুরি করে কেউ গাছ কেটেই থাকে,তবে তদন্ত করে তাদের বিরুদ্ধে মামলা দেয়া হবে।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত