
অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছে বিএনপি
ছাত্রদল নেতা মাহমুদের নেতৃত্বে মালিবাগে নির্বাচন বয়কটের লিফলেট বিতরণ
স্টাফ রিপোর্টার
নির্বাচন বয়কটের লিফলেট বিতরণ -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

সর্বাত্মক অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে সারাদেশে ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করছে বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
নির্বাচন পরিহার ও অসহযোগ আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে বিএনপি সারাদেশব্যাপী কাজ করে যাচ্ছে। বিশেষ করে ছাত্রদলের নেতাকর্মীরা বেশ তৎপর রয়েছে।
এই কর্মসূচীর অংশ হিসেবে সারাদেশে ন্যায় শনিবার (২৩ ডিসেম্বর) রাজধানীতেও সক্রিয় ছিলো ছাত্রদল।
ডামী নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনে জনমত সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি এবিএম মাহমুদ আলম সরদারের নেতৃত্বে মালিবাগ রেলগেট থেকে মৌচাক মার্কেট পর্যন্ত লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়েছে।

এসময় মাহমুদের নেতৃত্বে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান চৌধুরী, শাজাহানপুর থানা বিএনপির নেতা নুরুল ইসলাম সুজন, জাবেদ আব্দুল্লাহ ফারুক।
আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রনেতা তরিকুল ইসলাম সুমন, কেন্দ্রীয় ছাত্রনেতা মো: মামুন মিয়া, ছাত্রনেতা নাহিদ, ছাত্রনেতা রিমন, ছাত্রনেতা মাহবুব হোসেন সহ আরো অনেকে।
আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন বর্জন এবং ভোটকেন্দ্রে না যেতে জনসাধারণকে আহ্বান করে যাচ্ছে বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


