নৌকায় ভোট দিলে উন্নয়নের ধারাবাহিকতা থাকবে: শ ম রেজাউল « বাংলাখবর প্রতিদিন

নৌকায় ভোট দিলে উন্নয়নের ধারাবাহিকতা থাকবে: শ ম রেজাউল

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৫ ডিসেম্বর, ২০২৩ | ১২:৩৫
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৫ ডিসেম্বর, ২০২৩ | ১২:৩৫
Link Copied!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনে নৌকার প্রার্থী মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, নৌকায় ভোট দিলে উন্নয়নের ধারাবাহিকতা থাকবে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আবার যদি প্রধানমন্ত্রী হন আর আমি যদি আবার এমপি নির্বাচিত হই, তাহলে এই জনপদে আবারও উন্নয়ন হবে। এখানে কোনও সন্ত্রাস হবে না, মাদক ব্যবসা হবে না ইনশাআল্লাহ।

রবিবার (২৪ ডিসেম্বর) বিকালে নির্বাচনি এলাকার নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গায় নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শ ম রেজাউল করিম বলেন, আমার দ্বারা রাজনৈতিকভাবে কেউ ক্ষতিগ্রস্ত হননি। টিআরের টাকার এক অংশ কেটে খেতো এমপিরা। আমি একটা পাই-পয়সা কারও কাছ থেকে খাইনি। কারণ ওটা গরিবের, তা আমি খাবো কেন? আমার বাবা আমাদের ভিক্ষুক করে রেখে যাননি।

বিজ্ঞাপন

আমার বাবা একের পর এক জমি বিক্রি করে আমাদের লেখাপড়া করিয়েছেন। কারণ আব্বা বলতেন, বিনিয়োগ করতে হবে সন্তানের পেছনে। এমপির পদ ভেঙে পিরোজপুর-১ আসনের কোথাও অনৈতিক অর্থবিত্ত আমি গ্রহণ করিনি। আমি এমপি হলে আমাকে বাজারঘাটে পাওয়া যাবে। বাসার নিচে বসে থাকতে হবে না।

মন্ত্রী বলেন, আমি বিগত নির্বাচনে যে ওয়াদা আপনাদের করেছিলাম, তা পূরণ করার চেষ্টা করছি। আমি আপনাদের সন্তান, আমি আপনাদের পরিবারের সদস্য, তাই আগামী নির্বাচনে আপনাদের একটি ভোট যেন নৌকার বাইরে না যায়।

মন্ত্রী বলেন, এ দেশের যত উন্নয়ন হয়েছে, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে হয়েছে। বঙ্গবন্ধুকন্যা আমাদের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তিনি আমাকে তার প্রতিনিধি করে আপনাদের কাছে পাঠিয়েছেন।

বিজ্ঞাপন

তার হাতের সই করা চিঠির মাধ্যমে আমি নৌকার প্রার্থী হয়েছি। তাই আপনাদের ভোট নৌকা মার্কাতেই দিতে হবে। কেননা নৌকা শেখ হাসিনার প্রতীক, বঙ্গবন্ধুর প্রতীক, স্বাধীনতার প্রতীক। সবাই নৌকা মার্কায় ভোট দেবেন, অন্য কোনও মার্কায় না।

নির্বাচনি সভায় আওয়ামী লীগের উপজেলা পর্যায়ের ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত