ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ঈগলের দুই সমর্থককে কুপিয়ে জখম « বাংলাখবর প্রতিদিন

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ঈগলের দুই সমর্থককে কুপিয়ে জখম

ইনছান আলী, স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ
আপডেটঃ ২৮ ডিসেম্বর, ২০২৩ | ৫:২৫
ইনছান আলী, স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ
আপডেটঃ ২৮ ডিসেম্বর, ২০২৩ | ৫:২৫
Link Copied!

ঝিনাইদহের বিভিন্ন স্থানে নির্বাচনী সহিংসতায় দুইজন আহত হয়েছেন। আহতদের কুপিয়ে মারাত্মক যখম করা হয়েছে। বৃহস্পতিবার সকালে হরিণাকুন্ডু উপজেলার পায়রাডাঙ্গা গ্রামে ও বুধবার রাতে সদর উপজেলার গান্না বাজারে ঈগল প্রতিকের সমর্থকদের উপর এই হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন, স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুলের ঈগল প্রতিকের সমর্থক পায়রাডাঙ্গা গ্রামের মোস্তফা মন্ডলের ছেলে হাফিজুর রহমান টুকু ও সদর উপজেলার গান্না ইউনিযনের খালকোলা গ্রামের আবুল হোসেনের ছেলে আলাউদ্দীন। হরিণাকুন্ডু থানার ওসি জিয়াউর রহমান জানান, সকালে মাঠে যাচ্ছিলেন হাফিজুর রহমান টুকু।

তিনি ঝড়–র মোড়ে পৌছালে নৌকার স্থানীয় এজেন্ট ও কাপাশহাটিয়া ইউনিয়নের চেয়ারম্যান শরাফুদ্দৌলা ঝন্টুর নির্দেশে আব্দুর রহিমের ছেলে দুলাল মটরসাইকেলযোগে দলবল নিয়ে এসে হাতুড়ি, লোহার পাইপ ও রামদা দিয়ে কুপিয়ে-পিটিয়ে জখম করে ফেলে রেখে যায়।

বিজ্ঞাপন

রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন টুকু অভিযোগ করেন, নৌকার সমর্থক দুলাল তাকে হত্যার জন্য বেশ কয়েকটি কোপ মাথা লক্ষ্য করে মারে। আর এই চক্রান্তের সঙ্গে পুরোপুরি ঝন্টু চেয়ারম্যান জড়িত।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকৎসক ডাঃ আশরাফুজ্জামান সজিব জানান, টুকুর দুই পায়ে কুপিয়ে জখম করা হয়েছে। তার অবস্থা আশংকামুক্ত হলেও পঙ্গুত্ব বরণের ঝুকি রয়েছে। এদিকে বুধবার রাতে গান্না বাজারে মন্টু মাস্টার মার্কেটে আলা উদ্দিনের ব্যবসায় প্রতিষ্ঠান মা টেলিকমে হামলার ঘটনা ঘটেছে।

এসময় নৌকার সমর্থকরা দোকানের কম্পিউটার ভাংচুর, বিকাশের টাকা লুটসহ দোকানের মধ্যে লুটপাট চালিয়েছে। হাসপাতালে চিকিৎসসাধীন আহত আলাউদ্দিন জানান, তিনি নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলেন।

বিজ্ঞাপন

এ সময় গান্না ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন মালিথা, তার ছেলে সাগর হোসেন, কাশিমপুর গ্রামের বাচ্চু জোয়ার্দারের ছেলে শামাউল, দুর্গাপুরের মৃত ছামুর ছেলে লিটন, পোড়াবেতাই গ্রামের মহসিনের ছেলে জাহাঙ্গীর, আইনুদ্দিনের ছেলে তারেক, কোটচাঁদপুর উপজেলার তালিনা গ্রামের মৃত বাবুর ছেলে রুবেল, অমরি দাসের ছেলে রুপ কুমার, চান্দেরপোল গ্রামের ইদবারের ছেলে শান্তি, আমলের ছেলে রিংকু, মাধবপুর গ্রামের মোস্তফা, পোড়াবেতাই গ্রামের মোতালেবের ছেলে নাসির ও তোতা তার উপর দেশীয় অস্ত্র, বাশের লাঠি, লোহার রড দিয়ে হামলা চালায়।

তিনি ঈগলের ভোট করার কারণে তার উপর এই হামলা বলে আলাউদ্দীন অভিযোগ করেন। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি শাহিন উদ্দীন জানান, ঘটনা শোনার পর পরই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। দায়ী ব্যক্তিদের গ্রেফতারে অভিযান শুরু করেছে। বৃহস্পতিবার দুপুরে একটি এজাহার গ্রহন করা হয়েছে।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত