ভালুকা মডেল থানার অভিযানে বিএনপির দুই নেতা আটক « বাংলাখবর প্রতিদিন

ভালুকা মডেল থানার অভিযানে বিএনপির দুই নেতা আটক

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২৩ | ১:০৫
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২৩ | ১:০৫
Link Copied!

রিপোর্ট: মামুন মিয়া, ময়মনসিংহ

ভালুকা মডেল থানা পুলিশের অভিযানে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ভালুকা উপজেলা শাখার সাধারন সম্পাদক রকিবুল হাসান রাসেল সহ গ্রেফতার ০২ জন।

ভালুকা থানাধীন মল্লিকবাড়ী ইউনিয়নের আখালিয়া হাজির বাজার সাকিনস্থ ঢাকা- ময়মনসিংহ মহা-সড়কের ময়মনসিংহগামী লেনে জনৈক বারেক মার্কেট এর সামনে পাঁকা রাস্তার উপর রাজনৈতিক দল কর্তৃক ডাকা অবরোধ কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে পেট্রোল বোমা বিষ্ফোরন ঘটাইয়া গাড়ীতে অগ্নি সংযোগ করতঃ জনমনে আতংক সৃষ্টি করায় ভালুকা মডেল থানার মামলা নং-২৮, তারিখ-২৭/১১/২০২৩ ইং, ধারা-১৯০৮ সনের বিষ্ফোরক উপাদানাবলী আইন (সংশোধনী/০৩) এর ৩/৪; ভালুকা থানাধীন ভরাডোবা পুরাতন বাসষ্ট্যান্ড ঢাকা টু ময়মনসিংহগামী মহাসড়কের জনৈক হারুন এর কাঠের মিলের সামনে পাকা রাস্তায় দেশীয় তৈরী মারাত্মক অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হইয়া দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও নাশকতা করার উদ্দেশ্যে সমবেত হইয়া রাস্তায় চলাচলরত যানবাহনের গতিরোধ এবং ককটেল বোমা বিস্ফোরন ঘটাইয়া জনমনে আতংক সৃষ্টি, গাড়ী ভাংচুর করিয়া ক্ষতিসাধন এবং পুলিশের সরকারী কাজে বাধাদান সহ পুলিশকে আহত করার অপরাধে দায়েরকৃত ভালুকা মডেল থানার মামলা নং-৪৫, তারিখ-৩০/১০/২০২৩ ইং, ধারা-১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইন (সংশোধনী/০২) এর ৩/৬ ধারা তৎসহ ১৪৩/১৪৭/১৪৮/১৮৬/ ৩৩২/৩৫৩/৪২৭/১০৯ পেনাল কোড-১৮৬০; এবং ভালুকা থানাধীন ০৭নং মল্লিকবাড়ী ইউপি’র ভান্ডাব সাকিনস্থ জনৈক ছলিম উদ্দিন মাষ্টারের বাড়ীর সামনে ময়মনসিংহ টু ঢাকাগামী মহাসড়কের উপর দেশীয় তৈরি মারাত্নক অস্ত্রে সস্ত্রে সজ্জিত হইয়া দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও নাশকতা করার উদ্দেশ্যে সমবেত হইয়া রাস্তায় চলাচলরত যানবাহনের গতিরোধ এবং পেট্রোল মোবা বিস্ফোরন ঘটাইয়া জনমনে আতংক সৃষ্টি, গাড়ী ভাংচুর করিয়া ক্ষতিসাধন, পুলিশের সরকারী কাজে বাধাদান সহ পুলিশকে আহত করার অপরাধে দায়েরকৃত ভালুকা মডেল থানার মামলা নং-১২, তারিখ-১৫/১১/২০২৩ ইং, ধারা-১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইন (সংশোধনী/০২) এর ৩/৪ ধারা তৎসহ ১৪৩/১৪৭/১৪৮/১৮৬/৩৩২/ ৩৫৩/ ৪২৭/১০৯ পেনাল কোড-১৮৬০; এর পলাতক আসামী গ্রেফাতারের নিমিত্তে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ শাহ কামাল আকন্দ,পিপিএম (বার) এর দিক নির্দেশনায় এসআই(নিঃ) আমিনুল ইসলাম, এসআই(নিঃ) মাহবুব অর রশিদ, এসআই(নিঃ) মোঃ ফজিকুল ইসলাম, এএসআই(নিঃ) সুজন চন্দ্র সাহা ও সঙ্গীয় ফোর্সসহ একটি অভিযানিক দল গাজীপুর ও ময়মনসিংহ জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ২৯ ডিসেম্বর ২০২৩ ভালুকা মডেল থানাধীন জামিরদিয়া মাষ্টারবাড়ী এলাকা হতে ঘটনায় জড়িত একাধিক মামলার আসামী ১। রকিবুল হাসান @ রাসেল (৪৭), পিতা- মৃত আঃ আউয়াল খান, মাতা- খালেদা বেগম, সাং- ধলিয়া মধ্যপাড়া, বর্তমান সাং- ০৩ নং ওয়ার্ড ভালুকা পৌরসভা (কলেজ পাড়া), ২। মোঃ খোরশেদ আলম খান @ উজ্জল (৪৫), পিতা- মোঃ আফাজ উদ্দিন খান, মাতা- মৃত খোরশেদা খাতুন, সাং- বান্দিয়া (মাঝের বাড়ী), উভয় থানা- ভালুকা, জেলা- ময়মনসিংহদ্বয়েক গ্রেফতার করতে সক্ষম হয়।

বিজ্ঞাপন

আসামী ১। রকিবুল হাসান রাসেল (৪৭), ২। মোঃ খোরশেদ আলম খান উজ্জল (৪৫) দ্বয়েক জিজ্ঞাসাবাদের নিমিত্তে ০৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত