সাধুহাটী ইউনিয়নে মহুলের নির্বাচনী গনসংযোগ « বাংলাখবর প্রতিদিন

সাধুহাটী ইউনিয়নে মহুলের নির্বাচনী গনসংযোগ

ইনছান আলী, ঝিনাইদহ প্রতিনিধি
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২৪ | ৯:৩০
ইনছান আলী, ঝিনাইদহ প্রতিনিধি
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২৪ | ৯:৩০
Link Copied!
নির্বাচনী গনসংযোগ -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নে গনসংযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুল। সোমবার বিকালে তিনি ইউনিয়নের বংকিরা স্কুল মোড়ে এক নির্বাচনী সমাবেশে অংশ নেন।

এ সময় জেলা যুবলীগের আহবায়ক আশফাক মাহমুদ জন, আবু শাহরিয়ার জাহেদী পিপুল, গান্না ইউনিয়নের চেয়ারম্যান আতিকুল হাসান মাসুম, মোহাম্মদপুর গ্রামের হাফিজুর রহমান, আনিচুর রহমান, বংকিরা গ্রামের নারায়ন চন্দ্র চক্রবর্তী, হাজরা গ্রামের শহিদুল, আব্দুল লতিফ ও নাজমুস সাকিব উপস্থিত ছিলেন।

ঈগল প্রতিকের প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুল বলেন, ঝিনাইদহে ১৫ বছর কি উন্নয়ন হয়েছে তার সাক্ষি আপনারা। আমাকে নির্বাচিত করা হলে আমি জেলায় মেডিকেল কলেজ ও রেল লাইন স্থাপন করবো। বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ করে দেব। প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলবো।

বিজ্ঞাপন

তিনি বলেন পথে পথে আমাকে যে সম্বর্ধনা ও ভালোবাসা দেখানো হয়েছে তার প্রতিদান আমি উন্নয়ন দিয়ে আপনাদের পরিশোধ করবো। এরপরে তিনি সাধুহাটী বালিকা বিদ্যালয় মাঠ ও রাতে ঝিনাইদহ শহরের হামদহ বাসষ্ট্যান্ডে গনসযোগ করেন।

হামদহ এলাকার গনসংযোগে জেলা পরিষদের সদস্য মোস্তাকিম মনির, পৌরসভার কাউন্সিলর আরেফিন কাইসার ও তার ছোট ভাই প্রজ্জল উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত