নৌকায় ভোট দিলে, বেলকুচিকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে « বাংলাখবর প্রতিদিন

নৌকায় ভোট দিলে, বেলকুচিকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে

আশিকুল ইসলাম, বেলকুচি প্রতিনিধি
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২৪ | ৬:৪৮
আশিকুল ইসলাম, বেলকুচি প্রতিনিধি
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২৪ | ৬:৪৮
Link Copied!
নৌকার প্রচারণা -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের আওয়ামীলীগের (নৌকা) প্রার্থী আলহাজ আব্দুল মমিন মন্ডল বলেছেন, নৌকায় ভোট দিলে বেলকুচিকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে,এই অঞ্চলকে একটি অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে, উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। নৌকা হচ্ছে উন্নয়নের প্রতীক।

তিনু বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আবারও নৌকার মনোনয়ন দিয়েছেন। তাই জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে আপনারা নৌকা প্রতীকে ভোট দেবেন।

বুধবার( ৩ জানুয়ারি) বিকালে বেলকুচি উপজেলা ও পৌর আওয়ামী লীগের আয়োজনে ও আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

বিজ্ঞাপন

বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গাজী দেলখোশ আলী প্রমানিন এর সভাপতিত্বে ও সিরাজগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানা রাজিয়া মিলন এর সঞ্চালনায়, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সামাদ তালুকদার।

আরও বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী অ্যাডভোধুকুরিয়াবেড়া ইউনিয়ন রউফ পান্না, মন্ডল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আলিম মন্ডল, উপজেলার আওয়ামী লীগের সাবেক যুগ্ন- সাধারণ সম্পাদক আতাউর রহমান রতন, বেলকুচি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: ইউসুফ আলী শেখ।

বেলকুচি পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন মুন্না, সাবেক সদস্য ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম, ধুকুরিয়াবেড়া ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন,ভাঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়া সহ জেলা, উপজেলা, ইউনিয়ন, বিভিন্ন পর্যায়ের সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত