
আপনাদের সন্তান হিসেবে নৌকায় ১টি করে ভোট চাই: অনুপম শাজাহান
ইলিয়াস কাশেম, বিশেষ প্রতিনিধি
নৌকার প্রচারণা -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর বিকেলে টাঙ্গাইল ৮ বাসাইল- সখীপুর নির্বাচনী এলাকার সখীপুর ঐতিহাসিক তালতলা চত্বরে বাংলাদেশ আওয়ামিলীগ মনোনীত অনুপম শাজাহান জয়ের নৌকা প্রতীকের আখেরি মিছিল পরবর্তী এক বিশাল জনসভায় অনুপম শাজাহান জয় বলেন,
আমি আপনাদের একজন সন্তান।
আমি আপনাদের আদর স্নেহ ও ভালবাসা পেয়ে এতটা বড় হয়েছি। আমার বাবা মরহুম কৃষিবিদ শওকত মোমেন শাজাহান যতদিন জীবিত ছিলেন,ততদিন আপনাদের সেবায় নিজেকে আত্মনিয়োগ করে রেখেছিলেন। আপনারা জানেন,আমার বাবা তারুণ্যে এই দেশের স্বাধীনতা সংগ্রামে নিজেকে আত্মনিয়োগ করেছিলেন,নিজের জীবন বাজি রেখে এই প্রিয় মাতৃভূমি দেশকে স্বাধীন করবার জন্য মহান মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন।
দেশ স্বাধীন হবার পর বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে তার নিজের সংসারের প্রতি চরম উদাসীনতা থাকলেও, দল ও দেশের জন্য তার জীবন ও যৌবনের সবচেয়ে মূল্যবান সময়টুকু ব্যয় করে গেছেন। বিনিময়ে পেয়েছেন, আপনাদের অসীম ভালবাসা ও সম্মান।যে ভালবাসা ও সম্মান নিয়েই তিনি ইহ জগৎ ত্যাগ করতে পেরেছেন।
এজন্য মহান রব আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি। কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় সখীপুর ও বাসাইলবাসীর প্রতিও। আপনারা জানেন,আমার বাবা মৃত্যুর পূর্বে আমার জন্য তেমন কিছুই রেখে যাননি,যেখানে তিনি বার বার সরকারি দলের একজন প্রভাবশালী এমপি ছিলেন। ইচ্ছে করলে তিনি আমার জন্য কোটি কোটি টাকা সঞ্চয় করে রেখে যেতে পারতেন।কিন্তু তিনি আপনাদের এতটাই বিশ্বস্ত ছিলেন যে,নিজের স্ত্রী সন্তানদের চেয়ে দেশ ও মানুষকে কখনও হঠাবার হীন চেষ্টা করতেননা।
দুর্নীতি স্বজনপ্রীতির সংস্পর্শেও তিনি কখনও যাননি।তিনি ছিলেন এক উদার দেশপ্রেমিক ও মানবপ্রেমী।তিনি আমার জন্য রাশি রাশি অর্থ সম্পদ না রেখে গেলেও,রেখে গেছেন এই বাসাইল- সখীপুরের সাধারণ মানুষের ভালবাসা।যা আজকে আমার জীবনের সবচেয়ে বড় পাওনা।
প্রিয় ভাই ও বোনেরা,আপনারা অবগত যে,আমার বাবার এমন হঠাৎ মৃত্যু আমাকে নিদারুণ অসহায় ও এতিম করে গেছেন,আজ আমার বাবা নেই,আমার মা নেই, আমি একজন এতিম।কিন্তু আমার কেউ না থাকলেও আমার এতিমত্ব দূর করেছেন আমার প্রিয় মাতৃসমতুল্য মমতাময়ী প্রধানমন্ত্রী ও আওয়ামিলীগ সভানেত্রী শেখ হাসিনা।
তিনি এবং আপনারা,তিনার নেতৃত্বাধীন দল আওয়ামিলীগ কখনও আমাকে নিরাশ করেননি।আমার প্রিয় বাবা মায়ের অভাব আমি কখনও উপলব্ধি করতে পারিনি আপনাদের নিখুঁত ভালবাসা পেয়ে।আমার বাবার মৃত্যুর পর মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামিলীগ সভানেত্রী শেখ হাসিনা আপনাদের সমর্থন ও ভালবাসায় আমাকে আমার বাবার স্থলাভিষিক্ত করেন,যা ছিলো আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া।
যদিও আমি তখন রাজনীতিতে ততটা পরিপক্ব ছিলাম না,এমপি পদের কোনই যোগ্যতা আমার ছিলো না,তবুও আমার মাতৃতুল্য নেত্রী ও আপনাদের অসীম ভালবাসা আমাকে সেই মহান দায়িত্ব দিয়ে চিরঋণী করে দিলেন।তাই আমিও মহান নেত্রী ও আপনাদের ভালবাসার সম্মান রক্ষার আপ্রাণ চেষ্টা করে গিয়েছি সেই চারটি বছর।
আপনারা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে,আমি সেই চার বছরে এমপি থাকাকালীন কোনো প্রকার দুর্নীতি করেছি।আমি আমার সাধ্যানুযায়ী অত্র এলাকার সাধারণ জনগণের ভাগ্য উন্নয়নের চেষ্টা করেছি।আমি দল-মতের উর্ধ্বে উঠে এসে আমার বাবার মতোই নিজেকে আপনাদের সেবায় বিলিয়ে দিতে চেষ্টা করেছি।আমার সেই আমলে কেউ বলতে পারবেননা যে,আমি কোন হিংসা বিদ্বেষ করে কারও কোন ক্ষতি করেছি।
আমার চরম শত্রু পক্ষকেও আমি বন্ধু হিসেবে দেখতে চেষ্টা করেছি।যেটি আমার বাবা মরহুম কৃষিবিদ শওকত মোমেন শাজাহান নিজেও করতেন।
প্রিয় বাসাইল ও সখীপুরবাসী,
সামনে আবার আপনাদের প্রতিনিধি নির্বাচন। আপনি সিদ্ধান্ত নিন,আপনার ঘরের ছেলে না পরকে আপনি আপনার প্রতিনিধি হিসেবে নিয়োগ দিবেন।আপনার এলাকার উন্নয়ন,আপনার সার্বিক নিরাপত্তা,আপনার সম্মান,কাকে দিয়ে আপনি বেশি নিরাপদ বোধ করছেন,সেই মহান দায়িত্ব নিতান্তই আপনার।
ভোট আপনার গনতান্ত্রিক অধিকার,পরিবার আপনার নিজের সৌন্দর্য,আমি মনে করি আমার সবচেয়ে বড় যোগ্যতা আমি আপনার একজন সন্তান।সেই অধিকার থেকে আপনারা কেউ আমাকে নিরাশ করবেননা এই দৃঢ় বিশ্বাস আমার আছে।মনে রাখবেন,আপনার ঘরের সন্তান যত ছোটই হোক,কর্তৃত্ব নেত্রীত্ব ও গৌরব আপনার নিজেরই ঘরে থাকবে,যদি আপনি সেই সঠিক সিদ্ধান্তটি নিতে ভুল না করেন।
যদি আপনারা আবার আমাকে এমপি হিসেবে আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেন,যদি আপনার সন্তানের কাছে আপনার দায়িত্ব ও নেতৃত্ব আবার মহান রব আল্লাহ্ ফিরিয়ে আনেন,তবে অবশ্যই আমি তা নিষ্ঠার সাথে পালন করতে দৃঢ়প্রতিজ্ঞ।
সখীপুর উপজেলা আওয়ামিলীগের সভাপতি আলহাজ্ব শওকত শিকদারের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামিলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সুলতান শরীফ পান্না এবং আলহাজ্ব জাহাঙ্গীর তারেক এর যৌথ সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন,বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব অলিদ ইসলাম,সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব জুলফিকার হায়দার কামাল লেবু, উপজেলা আওয়ামিলীগের সাবেক সভাপতি জনাব কুতুবউদ্দিন আহমেদ,সখীপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ,কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অধ্যক্ষ সাঈদ আজাদ,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার এমও গণি,উপজেলা আওয়ামিলীগ নেতা আতিকুর রহমান বুলবুল,দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আসিফ আনসার ও বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন,অনুপম শাজাহান জয় এর শিশু পুত্র আরিয়ান অনুপম আযান।


