নিজস্ব অর্থায়নে ৯৭টি মসজিদের ঈমাম ও মুয়াজ্জিনকে শাল চাদর উপহার « বাংলাখবর প্রতিদিন

ইউপি চেয়ারম্যানের মহতি উদ্যোগ

নিজস্ব অর্থায়নে ৯৭টি মসজিদের ঈমাম ও মুয়াজ্জিনকে শাল চাদর উপহার

বিজয় মাহমুদ, যশোর প্রতিনিধি
আপডেটঃ ২০ জানুয়ারি, ২০২৪ | ১০:৫৬
বিজয় মাহমুদ, যশোর প্রতিনিধি
আপডেটঃ ২০ জানুয়ারি, ২০২৪ | ১০:৫৬
Link Copied!
শাল চাদর বিতরণ -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

যশোর সদর উপজেলার ৪ নং নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব মোঃ হুমায়ূন কবির তুহিনের ব্যক্তিগত ও নিজস্ব অর্থায়নে নওয়াপাড়া ইউনিয়নের (৯৭) টি মসজিদের সকল ঈমাম সাহেব ও মুয়াজ্জিন সাহেবকে শাল চাদর উপহার দিয়েছেন। তার এমন মহতি উদ্যোগ এলাকায় অনন্য।

আজ শনিবার (২০ জানুয়ারি) দুপুর ৩:০০ টার সময় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নং নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব মোঃ হুমায়ূন কবির তুহিন নিজেই।

এছাড়াও উপস্থিত ছিলেন জনাব কামরুল হাসান মাস্টার।উপস্থিত ছিলেন জনাব আখতারুজ্জামান, ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ তরিকুল ইসলাম, ইউপি সদস্য তৈয়ব আলী সহ আরো অনেকে।

বিজ্ঞাপন

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মোঃ হুমায়ূন কবির তুহিন। তিনি বলেন, এই কনকনে শীতে বহু কষ্ট করে আমাদের পাড়া মহল্লার যে মসজিদ গুলো আছে। বহু কষ্ট করে মসজিদের ইমাম ও মুয়াজ্জিন সাহেব পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় এবং তাদের শীতে খুব কষ্ট হয়।

তাই আমার এই ব্যতিক্রমি উদ্যোগ নিজের অর্থে তাদের জন্য আমার এই সামান্য উপহার আমি তাদের হাতে তুলে দিলাম।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, প্রতিটি গ্রামের মসজিদের ইমাম ও মুয়াজ্জিন গ্রামের একজন বিশেষ প্রতিনিধি। তাঁরা মানুষের ভালো-মন্দ ও বিভিন্ন রকমের ধর্মীয় জ্ঞানের আলো ছড়িয়ে দেন। সমাজের জন্য তাদের অবদান অনেক। তাদেরকে আমার পক্ষ থেকে এই সামান্য উপহার তুলে দিতে পেরেছি, এটাই আমার কাছে অনেক কিছু।

চেয়ারম্যান তুহিনের মানবিকতা এখানেই শেষ নয়। ৪ নং নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব হুমায়ূন কবির তুহিন, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান হয়ে আসার পর থেকেই ইউনিয়ন পরিষদের বাসিন্দাদের বিভিন্ন রকম সুবিধা এবং সাহায্য সহযোগিতা করে আসছেন।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত