শরীয়তপুরে ইটভাটা মালিক সমিতির আক্ষেপ « বাংলাখবর প্রতিদিন

শরীয়তপুরে ইটভাটা মালিক সমিতির আক্ষেপ

ইয়ামিন কাদের নিলয়, শরীয়তপুর প্রতিনিধি
আপডেটঃ ২২ জানুয়ারি, ২০২৪ | ৪:০৩
ইয়ামিন কাদের নিলয়, শরীয়তপুর প্রতিনিধি
আপডেটঃ ২২ জানুয়ারি, ২০২৪ | ৪:০৩
Link Copied!

পদ্মা পারের ছোট্ট এই জেলা শরীয়তপুরে শিল্প বিপ্লবের অন্যতম বড়ো একটা মাধ্যম ছিলো ইট প্রস্তুত করা ইট ভাটা। করোনা ভাইরাস হানা দেওয়ার পূর্বে শরীয়তপুরে ইট ভাটার সংখ্যা ছিলো ৬০ টি বা তার ও অধিক। সময় এগোতেই এখন ভাটার সংখ্যা এসে দাড়িয়েছে ৩০ টির মতো।

যদিও সময়ের সাথে সাথে বিলীন হচ্ছে ইট ভাটা। নিজেদের গুটিয়ে নিচ্ছে ব্যাবসায়ীরা।এক সাক্ষাৎকারে শরীয়তপুর জেলা ইট ভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা জানিয়েছেন ইট ভাটা বিলুপ্তির কারণ।

জানিয়েছেন তাদের নিরব আকুতি ও আক্ষেপের কথা। ইট পোড়াতে ব্যাবহৃত কয়লার দামের উর্ধ্বগতি, মাটি কাটা নিয়ে নানা প্রতিবন্ধকতা, এমনকি প্রাকৃতিক অবস্থা বিভিন্ন সময়ে পরিবেশ বান্ধব না হওয়ায় ভোগান্তিতে পড়তে হচ্ছে ইট ভাটা মালিকদের।ছয় হাজার টাকার জ্বালানী কিনতে হচ্ছে ৩০ হাজার টাকারও বেশি দিয়ে।

বিজ্ঞাপন

এছাড়াও কুষ্টিয়া বা অন্যান্য বেশিরভাগ ইট ভাটায় এখনো ইট পোড়াতে ব্যাবহৃত হচ্ছে কাঠের জ্বালানি দিয়ে। এমন অভিযোগ তুলেন এই ইট ব্যাবসায়ী। তিনি আরো বলেন,
যখন গোটা বাংলাদেশে ৪০% ও ঝিকঝাক হয়নি তখন শরীয়তপুরে শতভাগ ঝিকঝাক কাজ সম্পূর্ণ করেছেন ইট ভাটা মালিক সমিতি। তারা আইনের প্রতি শতভাগ আস্থাশীল এবং শ্রদ্ধাশীল বলেও দাবী তার।

এছাড়াও কুষ্টিয়া এবং রাজবাড়ি অঞ্চলের ইট শরীয়তপুরে বিক্রি হচ্ছে, যে ইট গুলো সাইজেও ছোট্ট এবং জ্বালানি কাঠ দিয়ে পোড়ানো হয় বলে প্রস্তুত খরচ কম।
যার কারণে তূলনামূলক কম দামে বিক্রি হচ্ছে সেই ইঁট। যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে শরীয়তপুরের ইট ভাটা মালিক পক্ষ।

গুনগত মান বিবেচনায় জ্বালানি কাঠ দিয়ে পোড়ানো ইট অত্যন্ত দূর্বল, এবং তা সাইজেও ছোট্ট হওয়ায় টেকসই নির্মাণে অনুপযুক্ত বলেও জানান এই ইট ব্যাবসায়ী।
এছাড়াও অভিযোগ রয়েছে শরীয়তপুর থেকে জ্বালানি কাঠ নিয়ে যাওয়া হয় কুষ্টিয়া এবং রাজবাড়ি। যে কাঠ দিয়ে পোড়ানো হয় ইট, এবং পরবর্তীতে ট্রাক ভর্তি করে প্রায় ৩০ টন বা তার চেয়ে অধিক লোড করে বয়ে নিয়ে আসা হয় ইট।

বিজ্ঞাপন

যেগুলো রাস্তার জন্য ও ক্ষতিকর এমন অভিযোগ ও রয়েছে বেশ।দালাল চক্রের সহায়তায় কেনাবেচা হচ্ছে সুদুর কুষ্টিয়া ও রাজবাড়ীর সেই ইট যা পাকাপোক্ত নির্মাণে উপযুক্ত নয়।দামে কম হলেও সাইজে ছোট্ট ইঁট যা নির্মাণ কাজে শরীয়তপুরের ইটের তূলনায় প্রয়োজন হয় অধিক।

তাই ক্রেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ইঁট ভাটা মালিক পক্ষ, জেনো ক্রেতারা স্বচক্ষে দেখে, গুনগত মান বিবেচনায় নিয়ে সবচেয়ে সেরা পণ্য টা দিয়েই তৈরি করে নিজের পছন্দের নির্মাণ।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত