ঝিনাইদহে ফেন্সিডিলসহ এক মাদক কারবারি আটক « বাংলাখবর প্রতিদিন

ঝিনাইদহে ফেন্সিডিলসহ এক মাদক কারবারি আটক

ইনছান আলী, স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ
আপডেটঃ ২৪ জানুয়ারি, ২০২৪ | ৬:৩২
ইনছান আলী, স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ
আপডেটঃ ২৪ জানুয়ারি, ২০২৪ | ৬:৩২
Link Copied!
মাদকসহ আটক -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ঝিনাইদহ সদর উপজেলার গান্না গ্রাম থেকে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে বেতাইচন্ডিপুর পুলিশ ক্যাম্পের এসআই মোঃ আমিরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করে।

আটককৃত হলেন-গান্না পশ্চিমপাড়া গ্রামের কুদ্দুস আলীর জামাই তারিকুল ইসলাম ওরফে তারেক (৩৮)।
সে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার একতারপুর কারীগরপাড়া এলাকার মৃত. হায়দার আলীর ছেলে।

ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দিন জানান, গান্না গ্রামে মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সদর থানার বেতাইচন্ডিপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ আমিরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালায়।

বিজ্ঞাপন

সেসময় তারিকুল ইসলাম ওরফে তারেক নামের এক জনকে আটক করা হয়। সেসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ২৯ বোতল ফেন্সিডিল। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। তার বিরুদ্ধে মহেশপুর থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা আছে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় আসামীর বিরুদ্ধে একটি সাঁজা ওয়ারেন্ট রয়েছে, যাহার নং-মাগুরা জিআর-২৯/০৯।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত