সখীপুরে ২৬ লিটার চোলাই মদসহ গ্রেফতার ২ মাদক ব্যবসায়ী « বাংলাখবর প্রতিদিন

সখীপুরে ২৬ লিটার চোলাই মদসহ গ্রেফতার ২ মাদক ব্যবসায়ী

ইলিয়াস কাশেম, বিশেষ প্রতিনিধি
আপডেটঃ ২৭ জানুয়ারি, ২০২৪ | ১১:৩৩
ইলিয়াস কাশেম, বিশেষ প্রতিনিধি
আপডেটঃ ২৭ জানুয়ারি, ২০২৪ | ১১:৩৩
Link Copied!

টাঙ্গাইলের সখীপুরে ফাইলা পাগলার মেলায় পলিথিনে ভরে ২৬ লিটার চোলাই মদ নিয়ে যাচ্ছিলেন দুই ব্যক্তি। কিন্তু পথেই তাঁরা পুলিশের হাতে গ্রেপ্তার হন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বেতুয়া নয়াপাড়া এলাকা থেকে ওই দুজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আবু হানিফ (৪১) সখীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সানবান্দা এলাকার ও আয়নাল হক (৪৫) ৮ নম্বর ওয়ার্ডের মিলপাড় এলাকার বাসিন্দা।

গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ জানায়, হানিফ ও আয়নাল তাঁদের কাছে থাকা ২৬ লিটার চোলাই মদ দাড়িয়ারপুর ফাইলা পাগলার মেলায় বিক্রি করার উদ্দেশ্য নিয়ে যাচ্ছিলেন। কিন্তু পথে থানার উপপরিদর্শক (এসআই) ফজলুল হকের কাছে তারা ধরা পড়েন।

বিজ্ঞাপন

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, ‘আমাদের কাছে তথ্য ছিল ফাইলার মেলাকে কেন্দ্র করে মাদক কারবারীদের আনাগোনা বেড়ে যায়। তাই শুরু থেকেই আমরা মেলাটি কঠোর নজরদারির মধ্যে রেখেছি।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আজ শনিবার আদালতে পাঠানো হয়েছে।’

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত