মায়ের সঙ্গে বিয়ে, ভাতিজার হাতে চাচা খুন « বাংলাখবর প্রতিদিন

মায়ের সঙ্গে বিয়ে, ভাতিজার হাতে চাচা খুন

ইনছান আলী, ঝিনাইদহ প্রতিনিধি
আপডেটঃ ১ ফেব্রুয়ারি, ২০২৪ | ৯:৪৫
ইনছান আলী, ঝিনাইদহ প্রতিনিধি
আপডেটঃ ১ ফেব্রুয়ারি, ২০২৪ | ৯:৪৫
Link Copied!
নিহত লাল্টুর ছবি -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ঝিনাইদহের শৈলকুপায় কাকুড়াডাঙ্গা গ্রামে আপন দুই ভাই মিলে চাচাকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১ বছর আগে ১২নং নিত্যানন্দনপুর ইউনিয়নের কাকুড়াডাঙ্গা গ্রামের গ্যানো মোল্লার ছেলে নিহত লাল্টু মোল্লা (৩৬) বড় ভাবি রিভাকে পরকীয়ার জের ধরে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করে।

এ ঘটনায় একই গোষ্ঠীর যৌথ পরিবারের মাঝে বিরোধ শুরু হয়। নিহত লাল্টু দীর্ঘদিন আত্মগোপন থেকে সম্প্রতি বাড়িতে ফিরে আসে। ১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে মিম আসাদ ও মিরাজ নামের আপন দুই ভাই তার চাচা লাল্টুকে পার্শ্ববর্তী কাকুড়াডাঙ্গা বিলের মাঠে কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, নিহত লাল্টু বাজার থেকে বাড়ি যাওয়ার পথে রিভার দুই ছেলে মিম আসাদ ও মিরাজ ধারালো অস্ত্র দিতে বিলের ধারে সবুজের মাছের খামারের নিকট পৌছালে এলোপাতারি কুপিয়ে জখম করে।

একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় লাল্টু মাটিতে লুটিয়ে পড়ে মৃতুরকোলে ঢলে পড়ে। স্থানীয় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার লাল্টুকে মৃত ঘোষনা করে।

বিজ্ঞাপন

শৈলকুপা থানার ওসি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন পারিবারিক কলহের জের ধরে হত্যাকান্ড হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আসামীদের গ্রেফতারে অভিযান চলছে। লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত