
বঙ্গবীর কাদের সিদ্দিকীর নতুন নাটক
নির্বাচনের ১ মাস পর ভোট কারচুপির অভিযোগ
ইলিয়াস কাশেম, বিশেষ প্রতিনিধি
কর্মীসভার আয়োজন -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী নির্বাচনের প্রায় একমাস পরে সখীপুরে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম প্রতিষ্ঠিত দল কৃষক শ্রমিক জনতা লীগের বিশেষ কর্মীসভা আজ (৪ জানুয়ারি) সকালে সখীপুর সোনারতরী স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।
আয়োজন করেন কৃষক শ্রমিক জনতা লীগ সখিপুর উপজেলা শাখা। কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম।
তিনি বলেছেন,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বরত প্রাথমিক বিদ্যালয় শিক্ষকরা চরিত্রহীন। ভোট কারচুপিতে সহায়তাকারী শিক্ষকরা চরিত্রহীন হলে তাদের নিকট থেকে জাতি কি আসা করতে পারে? তিনি বলেন,৭জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগ কর্মী-সমর্থকের শতকরা ৫০জনও ভোট দিতে যায়নি।
আ.লীগ সমর্থকরা ভোট কেন্দ্রে গিয়েছে চোরেরাও কেন্দ্রে গিয়েছে,বিএনপি’র শতকরা ৫ভাগও ভোট কেন্দ্রে যায়নি। তিনি বলেন,নির্বাচনের ৩/৪দিন আগেও নৌকার প্রার্থী প্রত্যাহার করতে চেয়েছিল কিন্তু ভোটাররা যেন ভোট দিতে পারে সেজন্য আমি বিনা প্রতিদ্বন্ধিতায় এমপি নির্বাচিত হতে চাইনি। তারা ভোট কারচুপি করে এমপি হয়েছে।
রবিবার(৪ ফেব্রুয়ারী) সকালে পৌরসভার ৬ নং ওয়ার্ডের গড়গোবিন্দপুর সোনারতরী নিম্ম মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের আয়োজনে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি আলহাজ্জ এমএ সবুর মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগ সহ-সভাপতি সানোয়ার হোসেন মাষ্টার,সাধারন সম্পাদক সাবেক পৌর মেয়র সানোয়ার হোসেন সজীব,যুগ্ম সম্পাদক আশিক জাহাঙ্গীর সহ উপজেলা,পৌর,ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগ,যুব আন্দোলন,ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। জনাব কাদের সিদ্দিকী আরো বলেন,আগামী উপজেলা পরিষদ নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগ গামছা প্রতীক নিয়ে অংশগ্রহন করবে।
উল্লেখ যে,বিগত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ চলাকালীন বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শনকালে তিনি সখীপুরের কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছিলেন, “সারাদেশের কথা জানিনা,তবে আমাদের সখীপুর- বাসাইলে সুষ্ঠু ভোট হচ্ছে”।তারপর নির্বাচনে প্রায় ত্রিশ হাজার ভোটের বিশাল ব্যবধানে তিনি বাংলাদেশ আওয়ামিলীগ মনোনীত প্রার্থী অনুপম শাজাহান জয়ের নৌকা প্রতীকের নিকট হেরে গিয়ে দীর্ঘ প্রায় একমাস পরে আজ নির্বাচনে কারচুপি ও ভোট চুরির মতো অভিযোগ আনলেন।


