ক্যাম্পাসে ধর্ষণের দায় এড়াতে পারে না জাবি কর্তৃপক্ষ: র‍্যাব « বাংলাখবর প্রতিদিন

"বিশ্ববিদ্যালয় যেনো অপরাধের স্বর্গরাজ্য"

ক্যাম্পাসে ধর্ষণের দায় এড়াতে পারে না জাবি কর্তৃপক্ষ: র‍্যাব

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ ফেব্রুয়ারি, ২০২৪ | ১২:২০
ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ ফেব্রুয়ারি, ২০২৪ | ১২:২০
Link Copied!
কমান্ডার খন্দকার আল মঈন -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণসহ নানাবিধ ভয়ংকর অপরাধগুলো যেনো সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। জাবি কর্তৃপক্ষ দেখেও দেখেনা, শুনেও শুনে না। আর রাজনৈতিক মহল সর্বদায় থাকে ক্লিন ইমেজে। সক্রিয় ছাত্র সংগঠনের সাথে যুক্ত থাকলেও তারা অপরাধের পর হয়ে যায় নির্দলীয় নিরপেক্ষ। তাই অপরাধগুলোর চোখে পড়ার মতো কোনো বিচার হয়না। সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে ক্যাম্পাসের হলে আটকে রেখে কৌশলে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় অন্তত র‍্যাব থেকে কিছুটা হলেও চাপ দেয়া হয়েছে।

>>>”জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায় এড়াতে পারে না। কারণ বিভিন্ন সময় মাদক, ধর্ষণসহ নানা অপরাধের ঘটনা সেখানে ঘটেছে। এসব ঘটনায় বহিরাগতদের প্রবেশের দায় কর্তৃপক্ষকে নিতে হবে বলে মন্তব্য করেছে র‍্যাব।”

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমরা আগামী প্রজন্মকে জাহাঙ্গীরনগর ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বড় শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি করানোর স্বপ্ন দেখি। এমনকি যারা মাদক কারবার, চোরাচালানসহ অবৈধ ব্যবসা করেন, তারা খারাপ হলেও তাদের সন্তানকেও বিদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করান।

আমরা চাই আমাদের সন্তানেরা লেখাপড়া করুক এবং সুশিক্ষায় শিক্ষিত হোক।
এ-সময় কমান্ডার মঈন বলেন, সম্প্রতি গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তারদের দেওয়া বক্তব্য অনুযায়ী বিষয়টি খুবই অ্যালার্মিং।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এখনই আরও কঠোর হতে হবে। কারণ আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, ক্যাম্পাসে মাদকসহ নানা অবৈধকাজ ঘটে। এসব ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের বিষয় রয়েছে। তারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করে, সহযোগিতা চায়, আমরা অবশ্যই সহযোগিতা করব।

এক প্রশ্নের জবাবে এই কমান্ডার বলেন, শিক্ষার্থীদের অপরাধে জড়ানোর বিষয়য়ে আগেই সতর্ক হওয়া দরকার ছিল। আমরা সবাইকে খারাপ বলব না। কারণ যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে, তারাই তো আগামী দিনে দেশ পরিচালনা করবে। তাই আমি মনে করি শুধু এখন নয়, সবসময় তাদের নজরদারিতে রাখা উচিত।

কারণ শিক্ষার্থীদের বয়স অনেক কম। মামুনের মতো লোকজন শিক্ষার্থীদের নষ্ট করছে। মামুনের মতো লোকেরাই নিজেদের স্বার্থে, নিজেরাই অপকর্ম করার জন্য শিক্ষার্থীদের ব্যবহার করছে। আমাদের কোমলমতি শিক্ষার্থী যারা আছে, তাদের এমন করে বিপথে নেওয়ার দায়-দায়িত্ব আমাদের সব স্টেকহোল্ডারকে নিতে হবে। অভিভাবক, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক সমাজ ও আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমকে এর দায় নিতে হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের মামলার অন্যতম আসামি মামুনুর রশীদ ওরফে মামুনসহ দুজনকে গ্রেপ্তার করে র‌্যাব। পূর্বপরিচিত এই মামুনের কথাতেই ওই রাতে ক্যাম্পাসে গিয়েছিলেন ভুক্তভোগী নারী ও তার স্বামী। তখন ওই নারীকে যে দুজন ধর্ষণ করেন বলে অভিযোগ, তাদের একজন এই মামুন।

ভুক্তভোগী নারী পরিবার নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস–সংলগ্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। ওই বাসায় থাকতেন মামুন। গত শনিবার রাতে কৌশলে তিনি প্রথমে ওই নারীর স্বামীকে এবং পরে ভুক্তভোগী নারীকে বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলে ডেকে নেন। এরপর স্বামীকে বেঁধে নির্যাতন এবং গৃহবধূকে ধর্ষণের ঘটনা ঘটে।

উল্লেখ্য, ধর্ষণের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই বিশ্ববিদ্যালয়টির প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী। তাদের মধ্যে মো. মুরাদ হোসেন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ওই নারীর স্বামীকে আটকে রাখায় সহায়তা এবং মারধর করেছিলেন। এ ঘটনায় অভিযুক্ত ছয়জনের মধ্যে চারজনই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা বলে জানা গেছে।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত