সখীপুরে পুলিশের অভিযানে এক নারী মাদক ব্যাবসায়ী গ্রেফতার « বাংলাখবর প্রতিদিন

সখীপুরে পুলিশের অভিযানে এক নারী মাদক ব্যাবসায়ী গ্রেফতার

ইলিয়াস কাশেম- বিশেষ প্রতিনিধি
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৪ | ১১:৫৮
ইলিয়াস কাশেম- বিশেষ প্রতিনিধি
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৪ | ১১:৫৮
Link Copied!

বাসায় গোপনে মাদক ব্যবসা চলছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইলের সখীপুরে এক বাড়িতে অভিযানে যায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি আঁচ করতে পেরে স্ত্রীকে ওই বাড়িতে একা রেখেই দ্রুত দৌড়ে পালিয়ে যান মাদক কারবারি স্বামী। সখীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মিলপাড় বাঁশবাড়ি এলাকায় গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, অভিযানে তিন বোতল বিদেশি মদ ও ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় ১৬ ফেব্রুয়ারী শুক্রবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলায় পলাতক মাদক ব্যবসায়ীর স্ত্রী লাম ইবনাত লিমুকে (২১) মাদকসহ গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁর স্বামী মাদক ব্যবসায়ী জান্নাতুল নাঈম (২৩) পলাতক আছেন। 

সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর সখীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মিলপাড় বাঁশবাড়ি এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি আঁচ করতে পেরে মাদক কারবারি জান্নাতুল নাঈম দ্রুত পালিয়ে যায়।

বিজ্ঞাপন

পরে ওই বাসা থেকে বেশ কিছু মাদক জব্দ করা হয়। লিমুর বরাত দিয়ে পুলিশ জানায়, এই দম্পতি দীর্ঘদিন ধরে গোপনে এলাকায় মাদকের কারবার পরিচালনা করে আসছেন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, গ্রেপ্তার লিমুসহ তাঁর পলাতক স্বামী জান্নাতুল নাঈমের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। পলাতক নাঈমকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত