মহেশপুরে বিদ্যুতের সাব-স্টেশন নির্মানে বালুর বদলে মাটি দিয়ে ভরাটের অভিযোগ « বাংলাখবর প্রতিদিন

মহেশপুরে বিদ্যুতের সাব-স্টেশন নির্মানে বালুর বদলে মাটি দিয়ে ভরাটের অভিযোগ

ইনছান আলী, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২৪ ফেব্রুয়ারি, ২০২৪ | ৩:১৯
ইনছান আলী, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২৪ ফেব্রুয়ারি, ২০২৪ | ৩:১৯
Link Copied!
সরকারি কাজে অনিয়ম -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ঝিনাইদহরে মহেশপুরে পাওয়ার গ্রিড অব কোম্পানির বিদ্যুতের সাব-স্টেশন নির্মান প্রকল্পের নির্মান কাজ চলছে। আর এ নির্মান কাজের শুরুতেই ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারী প্রতিষ্ঠান প্রিমিয়াম ইঞ্জিনিয়ারিং কনস্টাকশনের বিরুদ্ধে।

কাজের শুরুতেই প্রকল্পের স্থানে বালু দিয়ে ভরাটের নির্দেশনা থাকলেও ভরাট করা হচ্ছে মাটি দিয়ে। এমনকি উক্ত স্থান থেকে স্কেভেটর দিয়ে গভীর গর্ত করে সেখান থেকে বালু উত্তলন করে, সেই গর্ত আবার বিভিন্ন স্থান থেকে মাটি এনে ভরাট করা হচ্ছে। এ যেনো নিজের ঘরেই চুরি। ঠিকারিদারী প্রতিষ্ঠানের এমন কর্মকান্ড দেখে রিতিমতো স্থানীয়রা হতবাক।

স্থানীয়রা বলেন, পৌর এলাকার পাতিবিলা গ্রামের মাঠে বিদ্যুৎতের সাব-স্টেশন নির্মান হচ্ছে। ঠিকাদারী প্রতিষ্ঠানের যোগসাজসে এলাকার প্রভাবশালী এক ব্যক্তি বিদ্যুৎতের সাব-স্টেশন নির্মানের স্থান ভরাটের কাজ করছে। কিন্তু সে বালু দিয়ে ভরাট না করে মাটি দিয়ে ভরাট করছে।

বিজ্ঞাপন

আবার সেখান থেকে সারা রাত স্কেভেটর দিয়ে বালু উঠিয়ে পাশে স্পুস্তু করে রেখে সেই গর্ত ভরাট করছে মাটি দিয়ে। উঠিয়ে রাখা বালু মাটির উপর ছিটিয়ে দিয়ে বালু দিয়ে জায়গা ভরাট করার দৃশ্যটা দৃশ্যমান করছে। তারা আরও বলের ক্ষমতা আর প্রশাসন তাদের হাতের মুঠোয় থাকার কারণে এমন নয়-ছয় করতে সাহস পাচ্ছে।

ঠিকাদারী প্রতিষ্ঠানের এ্যাসিস্টেন্ড ম্যানেজার মোবাশ্বের আহসান বলেন, মাটি দিয়ে ভরাটের অনুমতি আছে, সে কারণে মাটি দেওয়া হচ্ছে। সেখান থেকে স্কেভেটর দিয়ে বালু উত্তলনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বালু না পাওয়ার কারণে বালু উঠিয়ে বালু আর মাটি মিশিয়ে ভরাটের কাজ করা হচ্ছে।

এ বিষয়ে পাওয়ার গ্রিড কোম্পানির ডেপুটি প্রজেক্ট ডাইরেক্টর মাসুদুর রহমান বলেন, বালুর বদলে মাটি দিয়ে ভরাটের কোন সুযোগ নেই। বালুই ব্যবহার করতে হবে ঠিকাদারী প্রতিষ্ঠানকে। তিনি এ বিষয়টি নিয়ে সংবাদ না প্রকাশের অনুরোধ জানান।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত