মেয়েকে শ্লীলতাহানির প্রতিবাদ করায় বাবাকে মারপিট « বাংলাখবর প্রতিদিন

মেয়েকে শ্লীলতাহানির প্রতিবাদ করায় বাবাকে মারপিট

চৌহালী প্রতিনিধি
আপডেটঃ ২৮ ফেব্রুয়ারি, ২০২৪ | ১১:৪৮
চৌহালী প্রতিনিধি
আপডেটঃ ২৮ ফেব্রুয়ারি, ২০২৪ | ১১:৪৮
Link Copied!

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় দৈনিক মানবজমিন পত্রিকার সিরাজগঞ্জের এনায়েতপুর প্রতিনিধি খোরশেদ আলম ওরফে বাবু মীর্জা কে মারধর করেছে বখাটেরা। এ ঘটনায় চার বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে এনায়েতপুর থানার কেজির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনার সাংবাদিক বাবু মির্জা বাদী হয়ে সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

গ্রেপ্তাররা হলেন- এনায়েতপুর থানার ব্রাহ্মণগ্রাম এলাকার মৃত ইসমাইল ভুইয়ার ছেলে মো. আজিজুল হক হৃদয় (২০), গোপীনাথপুর গ্রামের রফিকুল ইসলাম ভুঁইয়ার ছেলে নাজমুল হোসেন রোকন ভুঁইয়া (২৫), খোকশাবাড়ী গ্রামের ফজলুল হকের ছেলে আশরাফুল ইসলাম (২৭) ও গোপীনাথপুর গ্রামের রফিকুল ইসলাম ভুঁইয়ার ছেলে রাশেদ উদ্দিন ভুঁইয়া (৪২)।

বিজ্ঞাপন

জানা গেছে, সাংবাদিক খোরশেদ আলম বাবু মির্জার মেয়ে কেজির মোড়ে আইসিএল স্কুলের নবম শ্রেণীর ছাত্রী।

স্কুলে যাওয়ার পথে আজিজুল হক হৃদয় তাকে প্রেম নিবেদনের মাধ্যমে প্রায়ই উত্ত্যক্ত করতেন। বিষয়টি তার মেয়ে পরিবারকে জানালে অভিযুক্ত আজিজুল হক হৃদয়কে উত্ত্যক্ত করতে নিষেধ করেন বাবু মির্জা।

এতে আরও ক্ষিপ্ত হন আজিজুল। এ অবস্থায় মঙ্গলবার বিকেলে স্কুল ছুটি হওয়ার পর বাড়ি ফিরছিল তার মেয়ে। কেজির মোড় এলাকায় পৌঁছলে আজিজুল হক হৃদয় তার হাত ও ওড়না ধরে টানাটানি শুরু করেন। খবর পেয়ে তাৎক্ষণিক বাবা বাবু মির্জা ঘটনাস্থলে যান এবং তার মেয়েকে উত্ত্যক্তের ব্যাপারে প্রতিবাদ করেন। এ সময় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারজনকে গ্রেপ্তার করে।

বিজ্ঞাপন

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে চার বখাটেকে গ্রেপ্তার করেছি। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। বাকী আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চলছে।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত