এনায়েতপুরে মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় সাংবাদিক পিতাকে মারধর « বাংলাখবর প্রতিদিন

এনায়েতপুরে মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় সাংবাদিক পিতাকে মারধর

কিশোর গ্যাং লিডারসহ ৪ জন আটক

আশিকুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেটঃ ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ | ১:০২
আশিকুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেটঃ ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ | ১:০২
Link Copied!

সিরাজগঞ্জের এনায়েতপুরে মেয়েকে ইভটিজিং এর প্রতিবাদ করায় মানবজমিন পত্রিকার স্থানীয় প্রতিনিধি সাংবাদিক বাবু মির্জাকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকা জুড়ে নিন্দার ঝড় বইছে।

এ ব্যাপারে দায়ের করা মামলায় কিশোর গ্যাংয়ের ৩ জন সহ ৪ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো ব্রাহ্মণ গ্রামের মৃত ইসমাইল ভূঁইয়ার ছেলে ইভটিজার আজিজল হক হৃদয় (২০), গোপিনাথপুরের রফিকুল ইসলাম ভুঁইয়ার ছেলে কিশোর গ্যাং লিডার রোকন ভুঁইয়া (২৫), খোকশাবাড়ি গ্রামের ফজলুল হকের ছেলে আশরাফুল ইসলাম (২৭), রফিকুল ইসলাম ভুঁইয়ার বড় ছেলে রাশেদ উদ্দিন ভুঁইয়া (৪২)।

আটককৃতরা আত্বীয় হওয়ায় বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করতে থানা আওয়ামীলীগের কয়েক জন প্রভাবশালী নেতা নানা রকম ষড়যন্ত্র ও বাদী এবং তার ভাতিজা একুশে টেলিভিশনের সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জাকে হত্যার হুমকি, ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

পুলিশ ও নির্যাতীতরা জানান, দৈনিক মানবজমিন পত্রিকার চৌহালী প্রতিনিধি বাবু মির্জার মেয়ে এনায়েতপুর আইসিএল স্কুলের নবম শ্রেণীর ছাত্রী (১৫) কে বখাটে হৃদয় উত্যাক্ত করতো। তার স্বজনেরা বার বার নিষেধ করলেও মানেনি। মঙ্গলবার বিকেলে স্কুল শেষে ক্লাস থেকে বের হলে বখাটে হৃদয় সহ ৬ জন মিলে আধা ঘন্টা আটকে রাখে।

মেয়েটির হাত ধরে শ্রীলতাহানীর চেষ্টা করে। খবর পেয়ে তার চাচা লিটন মির্জা আসলে ছেড়ে দেয়। এরপর বাবা বাবু মির্জা এসে মেয়েকে কেন উত্তপ্ত করা হচ্ছে প্রশ্ন করলে ইভটিজার হৃদয় তাকে তেড়ে আসে। সে তখন এলাকার কিশোরগ্যাং লিডার রোকন ১৫/২০ জন সহযোগী নিয়ে তার উপর হামলা চালায়। একপর্যায়ে সাংবাদিক বাবু মির্জা তার বোনের বাড়িতে দৌড়ে পালালে সেখানেও তারা মারধর করে।

এ ঘটনায় অভিযোগ করা হলে সন্ধ্যার পর ঘটনাস্থল হতে পুলিশ এসে ওই ৪ জনকে আটক করে থানায় নিয়ে যায়। এরপর তাদের ছাড়িয়ে নিতে থানা আওয়ামী লীগের কয়েকজন নেতা প্রভাব বিস্তার নানা তদবির শুরু করে। এ ঘটনায় সাংবাদিক বাবু মির্জা ৭ জন নামীয় ও অজ্ঞাত আরো ১০/১৫ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করে।

বিজ্ঞাপন

পুলিশ ও বাদীকে তদবির করে মামলার আপস করতে না পারায় থানা আওয়ামী লীগের সহ সভাপতি রাশেদুল ইসলাম সিরাজ, যুগ্ন সম্পাদক আমিনুল ইসলাম লালবাবু আটক আওয়ামীলীগ নেতা কলেজ শিক্ষক রাশেদ উদ্দিনের পক্ষে মিছিল করে। এ নিয়েও এলাকাজুড়ে নিন্দার ঝড় বইছে।

বাবু মির্জা অভিযোগ করে বলেন, একুশে টেলিভিশনের সিরাজগঞ্জ প্রতিনিধি আমার ভাতিজা সাংবাদিক স্বপন মির্জা আমার মেয়ের উত্যাক্তের প্রতিবাদ করায় তাকে জড়িয়েও এই আওয়ামী লীগ নেতারা মিথ্যা বানোয়াট অপপ্রচার চালাচ্ছে। আমাদেরকে দেয়া হচ্ছে হত্যার হুমকি। মেয়ের উত্যাক্তের প্রতিবাদ করতে গিয়ে আমরা এখন নিরাপত্তায় হীনতায় ভুগছি। আমি দ্রুত বাকি আসামী ও তাদের গডফ্যাদার আওয়ামী লীগ নেতা রাশিদুল ইসলাম সিরাজ ও সন্ত্রাসী লালবাবুকে আটকের দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে ওসি আব্দুর রাজ্জাক জানান, এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। বাকিদেরও আটকের অভিযান চলছে।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত