ঝিনাইদহ র‍্যাবের হাতে তিন মানব পাচারকারী আটক « বাংলাখবর প্রতিদিন

ঝিনাইদহ র‍্যাবের হাতে তিন মানব পাচারকারী আটক

ইনছান আলী, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২ মার্চ, ২০২৪ | ৯:৪৯
ইনছান আলী, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২ মার্চ, ২০২৪ | ৯:৪৯
Link Copied!

ঝিনাইদহের একটি মানব পাচার মামলার তিন আসামীকে যশোর থেকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার রাতে যশোরের মনিরামপুর উপজেলার শৈলী গ্রাম থেকে তাকের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, শৈলী গ্রামের মোস্তাক আহম্মেদের ছেলে মোঃ রুবেল হোসেন (৩৩), শাহেদ আলীর ছেলে মোঃ মোস্তাক আহমেদ (৪৮) ও ইসমাইল সরদারের ছেলে মোঃ ইমদাদুল হক (৪৭)। শনিবার র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আসামীগণ একটি সংঘবদ্ধ মানব পাচার দালাল চক্রের সদস্য।

তারা ভিকটিমের নিকটাত্মীয় হওয়ার সুবাদে মালয়েশিয়া পাঠানোর নাম করে সাড়ে চার লাখ টাকা গ্রহন করে। পরবর্তীতে তারা মালয়েশিয়া পাঠানোর নামে একটি প্রতারক চক্রের হাতে তুলে দেয়। ওই চক্রটি মালয়েশিয়ায় নিয়ে ভিকটিমকে কোন কাজ না দিয়ে একটি আবদ্ধ কক্ষে আটকে রাখে এবং ওয়ার্ক পারমিট করে দেওয়ার নাম করে আরও ষাট হাজার টাকা হাতিয়ে নেয়।

বিজ্ঞাপন

ভিকটিমের পিতা সন্তানের সর্বশেষ অবস্থা জানতে চাইলে আসামীরা কোন সদুত্তর দিতে ব্যর্থ হয়। ভিকটিমের পিতা বারবার চেষ্টা করেও নিজ সন্তানের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয়ে আসামীদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় মানব পাচার আইনে একটি মামলা দায়ের করেন। এই মামলায় ঝিনাইদহ ও যশোরের র‌্যাব যৌথ ভাবে অভিযান চালিয়ে উল্লেখিত আসামীদের গ্রেফতার করে।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত