রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আয়োজন করেছে আন্তর্জাতিক ধ্রুপদী সংগীত কনফারেন্স « বাংলাখবর প্রতিদিন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আয়োজন করেছে আন্তর্জাতিক ধ্রুপদী সংগীত কনফারেন্স

শাহজাদপুর প্রতিনিধি
আপডেটঃ ৩ মার্চ, ২০২৪ | ৩:১৮
শাহজাদপুর প্রতিনিধি
আপডেটঃ ৩ মার্চ, ২০২৪ | ৩:১৮
Link Copied!

মোঃ নাঈম উদ্দিন সিরাজী
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে আন্তর্জাতিক ক্লাসিকাল মিউজিক কনফারেন্স। ৩ মার্চ থেকে ৪ মার্চ পর্যন্ত দুদিনব্যাপী এই কনফারেন্সের আয়োজন সম্পর্কে আজ শনিবার দুপুর সাড়ে তিনটায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ এ মিট দ্য প্রেস শিরোনামে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: শাহ্ আজম। সভাপতিত্ব করেন কনফারেন্সের আহবায়ক ড. মোহাম্মদ তানভীর আহমেদ।

সাংবাদিক সম্মেলনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর শাহ্ আজম বলেন, মহান স্বাধীনতার মাসে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাঙালি জাতির পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, তাঁর নেতৃত্বে আমরা যেমন স্বাধীন ভুখণ্ড পেয়েছি তেমনি সাংস্কৃতিক পরিচয় লাভ করতে সক্ষম হয়েছি। আমরা যে আন্তর্জাতিক ক্লাসিকাল মিউজিক সম্মেলন করতে যাচ্ছি তার পশ্চাতে রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পৃষ্ঠপোষকতা। জননেত্রী শেখ হাসিনা শিক্ষা-গবেষণা ও সংস্কৃতিকে তৃণমূলে ছড়িয়ে দেওয়ার জন্য শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন।

রবীন্দ্র উপাচার্য শাহ্ আজম আরো বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্মকে জাতির মানসে চির অম্লান রাখার মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে বাংলাদেশে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠিত হয়েছে। এরই ধারাবাহিকতায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্লাসিকাল মিউজিক কনফারেন্সের আয়োজন ০৩ মার্চ থেকে শুরু করে ০৪ মার্চ পর্যন্ত। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।

বিজ্ঞাপন

প্রফেসর শাহ্ আজম জানান, আগামীকাল সকাল ১১টায় জাতীয় সংগীত পরিবেশনার মধ্যে দিয়ে শুরু হবে কনফারেন্সের প্রথম অধিবেশন। প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সিরাজগঞ্জ-৬ আসনের মাননীয় সংসদ সদস্য ও বিশিষ্ট সংগীত শিল্পী জনাব চয়ন ইসলাম। কনফারেন্স বক্তা হিসেবে উপস্থিত থাকবেন খ্যাতিমান সংগীতজ্ঞ জনাব শেখ সাদী খান। দুপুর ১২.৪৫ মিনিটে রয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের পরিবেশনা। পরবর্তীতে বিকাল ৩.৩০ মিনিটে ‘বাংলা গানের পূর্বাপর: প্রসঙ্গ শাস্ত্রীয় সংগীত’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।

কনফারেন্সে প্রাবন্ধিক হিসেবে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের অধ্যাপক ড. অসিত রায়। সন্ধ্যায় দেশ-বিদেশের সংগীত বিশেষজ্ঞদের শাস্ত্রীয় সংগীতের পরিবেশনায় থাকবে ধ্রুপদ (রাগ ভূপালী), খেয়াল (রাগ মুলতানি), তবলা লহড়া, বীণা বাদন এবং উচ্চাঙ্গ সংগীত। প্রখ্যাত বীণাশিল্পী পণ্ডিত বিশখ শীলের পরিবেশনার মধ্য দিয়ে শেষ হবে কনফারেন্সের প্রথম দিনের কর্মসূচি।

দ্বিতীয় দিনে সকাল ১০টায় প্রথম দিনের কর্মসূচি শুরু হবে কন্ঠসংগীত ও তবলা বাদন কর্মশালার মধ্যদিয়ে। কর্মশালায় প্রশিক্ষক হিসাবে থাকবেন পণ্ডিত শ্যামসুন্দর গোস্বামী (কলকাতা, ভারত), শুভ্রাংশু চক্রবর্তী (কলকাতা, ভারত)। বিকাল ৫টায় কনফারেন্সের সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ এবং সভাপতিত্ব করবেন কনফারেন্স কমিটির আহ্বায়ক ড. মো: তানভীর আহমেদ। এরপর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পরিবেশনার মধ্যদিয়ে শেষ হবে দুইদিনব্যাপী এই আন্তর্জাতিক ক্লাসিকাল মিউজিক কনফারেন্স।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত