খুবির বায়স্কোপের নেতৃত্বে অয়ন ও শুভ « বাংলাখবর প্রতিদিন

খুবির বায়স্কোপের নেতৃত্বে অয়ন ও শুভ

খুবি প্রতিনিধি
আপডেটঃ ৩১ মার্চ, ২০২৪ | ১১:৪৫
খুবি প্রতিনিধি
আপডেটঃ ৩১ মার্চ, ২০২৪ | ১১:৪৫
Link Copied!

‘ধারালো বিবেক আর শাণিত চোখে জীবন দেখি ও দেখাই’ মূলমন্ত্র ধারণ করে কাজ করে যাওয়া সাংস্কৃতিক সংগঠন ‘বায়স্কোপ’ খুলনা বিশ্ববিদ্যালয়ের কার্যকরি কমিটি ২০২৪ এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলা ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের আফরোজ মালিক অয়ন ও সাধারণ সম্পাদক পদে ওই ডিসিপ্লিনের দ্বিতীয় বর্ষের শুভ মুন্ডা।

শুক্রবার (২৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার উঠান প্রাঙ্গনে এই সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড.তানভীর দুলাল। অনুষ্ঠানে আগামী বছরের প্রস্তাবিত কার্যকারী কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে নাট্য সম্পাদক পদে অর্পিতা ভদ্র, সাংগঠনিক সম্পাদক বাংলা ডিসিপ্লিনের শিক্ষার্থী নূর হাসান শাহরিয়ার, অর্থ সম্পাদক পদে মরিয়ম আক্তার মেঘলা, দপ্তর সম্পাদক পদে হিমেল মন্ডল এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে তাপস দাশকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, শিক্ষা ও সেমিনার সম্পাদক পদে শান্তি বিশ্বাস, আবৃত্তি সম্পাদক পদে স্বার্ণা দাশ, সঙ্গীত সম্পাদক পদে ইংরেজি ডিসিপ্লিনের শিক্ষার্থী তেমিয় চাকমা। এছাড়াও নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন কাঁকন কুমার সানা, রেশমি চাকমা , নুসরাত জাহান মল্লিকা, অর্ণব বিশ্বাস প্রান্ত, পুষ্পা চাকমা ও তারক বিশ্বাস এবং জয় সরকার।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড.তানভীর দুলাল বলেন , বায়স্কোপ তাদের গতানুগতিক কাজের পাশাপাশি সুস্থ ধারার সংস্কৃতি বিকাশে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করি।

প্রসঙ্গত, সংগঠনটি ২০১৩ সালে যাত্রা শুরু করে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে নাটক, গান, আবৃত্তি, শিক্ষা ও সেমিনার এই চারটি বিভাগে কাজ করে যাচ্ছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত