তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রবাসীর স্ত্রীকে পেটালেন ইউপি চেয়ারম্যান « বাংলাখবর প্রতিদিন

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রবাসীর স্ত্রীকে পেটালেন ইউপি চেয়ারম্যান

ইলিয়াস কাশেম, বিশেষ প্রতিনিধি
আপডেটঃ ৩ মার্চ, ২০২৪ | ৫:৪১
ইলিয়াস কাশেম, বিশেষ প্রতিনিধি
আপডেটঃ ৩ মার্চ, ২০২৪ | ৫:৪১
Link Copied!
আহত জেসমিন আক্তার -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ঘটনাটি ঘটেছে ২ মার্চ শনিবার বিকেলে সখীপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড জেলখানা মোড়ে বহুরিয়া ইউপি চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তার বাসায়। ওই ঘটনায় ভুক্তভোগী আহত প্রবাসীর স্ত্রীর নাম জেসমিন আক্তার,স্বামী দুবাই প্রবাসী লাভলু মিয়া।

এ ঘটনায় আহত জেসমিন আক্তার এখন সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন।নির্যাতিত জেসমিন আক্তারের সাথে কথা বলে ও থানায় লিখিত অভিযোগের সূত্রে ঘটনার বিবরণে জানা যায়,অভিযুক্ত চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তার মেয়ে ও নির্যাতিত জেসমিন আক্তারের মেয়ে উভয়ই স্থানীয় একটি প্রাইভেট স্কুলে একই শ্রেণী পড়ুয়া।

চেয়ারম্যানের মেয়ে অজ্ঞাত কোন এক ছেলের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। আর সেই জন্য জেসমিনের মেয়েকে চেয়ারম্যান ও তার স্ত্রী সন্দেহ করেন যে,জেসমিনের মেয়েই এই বিষয়ে তার মেয়েকে সহযোগিতা করেন বলে।

বিজ্ঞাপন

এ নিয়ে ওই স্কুলে গিয়ে ছাত্রছাত্রী এবং শিক্ষকদের সামনে জেসমিনের মেয়েকে চেয়ারম্যানের স্ত্রী গিয়ে বিভিন্ন সময় হুমকি ধামকি ও অশ্লীল ভাষায় গালিগালাজ করেন।আর সেই বিষয়টি নিয়ে কথা বলতে ২ মার্চ বিকেল আনুমানিক ৩ টার দিকে প্রবাসীর স্ত্রী জেসমিন আক্তার চেয়ারম্যানের বাসায় গেলে,প্রথমে চেয়ারম্যানের স্ত্রী জেসমিন আক্তারকে অশ্লীল গালিগালাজ করতে করতে জোর করে ঘরে আটকে মারধর করতে চেষ্টা করেন।

পরে জেসমিন আক্তার চেয়ারম্যানের স্ত্রীর হাত থেকে কোনরকম নিজেকে ছাড়িয়ে আসার সময় চেয়ারম্যান নূরে আলম মুক্তা ও পাশের ভাড়াটিয়া রকিবুল আলম রুবেল নামক এক বিদ্যুৎ মিস্ত্রি মিলে জেসমিন আক্তারকে অশ্লীল গালিগালাজ করতে থাকেন।

একপর্যায়ে জেসমিন আক্তারকে এলোপাতাড়ি মারধর করতে থাকেন। জেসমিন আক্তারের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে স্থানীয় সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।

বিজ্ঞাপন

আহত প্রবাসীর স্ত্রী জেসমিন আক্তার এখন সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

এ বিষয়ে সখীপুর থানার ওসি শেখ শাহিনুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত