জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে এক নারীর লিখিত অভিযোগ « বাংলাখবর প্রতিদিন

জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে এক নারীর লিখিত অভিযোগ

ইনছান আলী, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১৩ মার্চ, ২০২৪ | ১০:০৯
ইনছান আলী, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১৩ মার্চ, ২০২৪ | ১০:০৯
Link Copied!

ব্লাঙ্ক চেক জমা রেখে এনজিওতে চাকরী ও সেই সাথে ঋন প্রদানের বিরুদ্ধে প্রতিকার চেয়ে জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন আকলিমা বেগম নামে এক নারী।

বুধবার বিকালে তিনি জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম, পুলিশ সুপারের দপ্তর, জেলা সমাজসেবা অধিদপ্তর ও মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি’র চেয়ারম্যান বরাবর এই আবেদন করেন।

আকলিমা বেগম ঝিনাইদহ শহরের আরাপপুর কর্নেল রহমান সড়কের হায়াত আলী শাহ’র কন্যা। তিনি ডিজ এ্যাবিলিটি ইনকুইজিশন এ্যাকটিভিটিজ (দিয়া) নামে একটি এনজিওতে কর্মরত থাকাবস্থায় ৬টি ব্লাঙ্ক চেক জমা দিয়ে ৫৪ লাখ টাকার মামলায় জড়িয়েছেন।

বিজ্ঞাপন

লিখিত অভিযোগে আকলিমা বেগম দাবী করেন, ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী বাজারের ডিজ এ্যাবিলিটি ইনকুইজিশন এ্যাকটিভিটিজ (দিয়া) নামে একটি এনজিওতে তিনি ফিল্ড অফিসার পদে চাকরি করতেন। চাকরির শর্ত ছিল জামানত হিসাবে দুইটি স্বাক্ষরিত চেক দিতে হবে।

তিনি ২০১৭ সালে ডাচ বাংলা ব্যাংকের ২টি চেক ওই এনজিও’র নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম ওরফে সুদখোর রফির কাছে জমা দেন। এরপর বিভিন্ন অজুহাতে রফি আরো চারটিসহ মোট ৬টি ব্লাঙ্ক চেক আকলিমার কাছ থেকে জমা রাখেন।

এছাড়া চাকরী করার সময় আকলিমা এক লাখ ৬০ হাজার টাকা তাকে ধার নেন। ২০২২ সালের আগষ্ট মাসে পারিবারিক কারণে আকলিমা বেগম চাকরী ছেড়ে দেন এবং এনজিওতে জমা রাখা ব্যাংক চেক ও ধারের টাকা ফেরৎ চান। কিন্তু সুদখোর রফি টাকা না দিয়ে টাল বাহানা করতে থাকেন। সর্বশেষ তার কাছে ব্লাঙ্ক চেকের পাতা ও পাওনা টাকা চাইতে গেলে রফি আকলিমাকে গালিগালাজ করেন এবং মিথ্যা চেকের মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকী দেন।

বিজ্ঞাপন

আকলিমা বেগম জানান, এ পর্যন্ত প্রায় ২০ জন নারীর বিরুদ্ধে ব্লাঙ্ক চেকের মামলা করেছেন রফি। তার এই মামলায় বহু নারী স্বামী-সন্তান নিয়ে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন এবং অমানবিক জীবন যাপন করছেন।

এ ব্যাপারে ঝিনাইদহ জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল কাদের জানান, বুধবার দুপুরে আকলিমা বেগম নামে এক নারী একটি লিখিত অভিযোগ দিয়ে গেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হবে। তিনি বলেন, ব্লাঙ্ক চেক নিয়ে এনজিওতে চাকরী বা ঋন দেওয়ার কোন বিধান নেই। কোন এনজিও যদি এটা করে থাকে, তবে সেটা বেআইনী ও নিয়মবর্হিভুত।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত