
মাসব্যাপী ইফতার বিতরণের উদ্যোগ মাসুদ রানা মজুমদারের
স্টাফ রিপোর্টার

পবিত্র রমজান মাস উপলক্ষে মাসব্যাপী ইফতার সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা মজুমদার।
এর পরিপ্রেক্ষিতে তিনি পহেলা রমজান থেকে শুরু করে প্রতিদিন ঢাকার বাড্ডা, যমুনা ফিউচার পার্ক, কুড়িল বিশ্বরোড সহ আশেপাশের বিভিন্ন এলাকার শত শত মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে যাচ্ছেন। পুরো রমজান মাস জুড়েই তিনি এ ইফতার সামগ্রী বিতরণ করে যাবেন বলে জানা যায়।
জানাযায়, মাসুদ রানা মজুমদার পহেলা রমজান থেকে প্রতিদিন ইফতারের পূর্বে উন্নত মানের ইফতার নিয়ে রাস্তায় ঘুরে ঘুরে শ্রমজীবী, রিকশাওয়ালা, গাড়ির ড্রাইভার, বিভিন্ন প্রতিষ্ঠানের সিকিউরিটি গার্ড, হকার ও পথচারী সহ নানা শ্রেণি পেশার মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।
এসময় উন্নত মানের ইফতার সামগ্রী পেয়ে মানুষ কে উচ্ছাসিত হতে দেখা যায়। এ ছাড়াও স্বেচ্ছাসেবীদের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের অসহায় ও দরিদ্র মানুষদের মাঝেও তিনি পুরো রমজান মাসের ইফতার সামগ্রী প্রদান করেছেন।
বিগত কয়েক বছর যাবত তিনি নিরলস ভাবে তা করে যাচ্ছেন। এছাড়াও সামাজিক উন্নয়ন, অসহায় কে সহযোহিতা করা, মসজিদ-মাদ্রাসার উন্নয়নে সর্বদা সহযোগিতা ও কাজ করে যাচ্ছেন তিনি।
এ বিষয়ে মাসুদ রানা মজুমদার বলেন, সারাদিন রোজা রাখার পর অনেক জন একটু ভালো মানের ইফতার করতে পারেন না। তারা যাতে ভালো খাবার দিয়ে ইফতার করতে পারেন তার জন্যই আমি এ উদ্যোগ নিয়েছি।
আমি প্রতিদিন নিজে রাস্তায় ঘুরে ঘুরে ইফতার বিতরণ করি। এসময় সকলের চোখে মুখে আনন্দ ফুটে উঠে। পুরো রমজান মাসব্যাপী এ ইফতার বিতরণ অব্যাহত থাকবে।


