টাঙ্গাইলে রাজধানী স্টাইলে চলছে ধারাবাহিক ছিনতাই « বাংলাখবর প্রতিদিন

টাঙ্গাইলে রাজধানী স্টাইলে চলছে ধারাবাহিক ছিনতাই

ইলিয়াস কাশেম, বিশেষ প্রতিনিধি
আপডেটঃ ২৭ মার্চ, ২০২৪ | ৬:১৪
ইলিয়াস কাশেম, বিশেষ প্রতিনিধি
আপডেটঃ ২৭ মার্চ, ২০২৪ | ৬:১৪
Link Copied!

টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল নিয়ে ফিল্মি স্টাইলে প্রতিনিয়তই ঘটছে ছিনতাইয়ের ঘটনা,যা রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বড় বড় শহরগুলোতেই চলে আসছে বলেই এতদিন সাধারণ মানুষের ধারণা ছিল।কিন্তু সেইসব ভয়ংকর ও দুঃসাহসিক অপরাধ প্রবনতা এখন এই ছোট্ট পৌর শহরটিতেই খুব পরিচিত ও ধারাবাহিক ঘটনা।জননিরাপত্তা ব্যবস্থা কতটা নাজুক হলে এমন ছোট্ট শহরে অহরহ এমন দুঃসাহসিক ও ভয়ংকর ঘটনা ঘটতে পারে সে এখন সাধারণ নাগরিকদের ভীষণ ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

সোমবার (২৫ মার্চ) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার সখীপুর পৌর এলাকার ৩নং ওয়ার্ড(বাগানচালা) এলাকায় এমন আরকেটি দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা ঘটে।

এ ঘটনায় আফজান (৬৫) নামের এক বৃদ্ধা মহিলা গুরুতর আহত হয়ে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। আহত বৃদ্ধা উপজেলার আন্দি এলাকার মৃত ইদ্রিস আলীর স্ত্রী।

বিজ্ঞাপন

আহত বৃদ্ধার ছেলে আব্দুল গফুর মিয়া(৩৬) জানান, গতকাল রাতে আমার অসুস্থ শ্বশুরকে দেখতে আমি, আমার স্ত্রী, ও মা কে নিয়ে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসি। সেখান থেকে অটোভ্যানে বাড়ি ফেরার পথে সখীপুর পৌর এলাকার বাগানচালা (৩নং ওয়ার্ড) এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি মোটরসাইকেল থেকে আমার স্ত্রীর হাতে থাকা ব্যাগ টান মেরে বিদ্যুৎ গতিতে চলে যায়।

এসময় ছিনতাইকারীদের টানাটানির এক পর্যায়ে আমার স্ত্রী ও মা অটোভ্যান থেকে ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হয়। স্ত্রী বাড়িতে চিকিৎসা গ্রহণ করলেও আমার বৃদ্ধ মা’কে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। ব্যাগটিতে আমার শাশুড়ির দেওয়া নগদ ১ লক্ষ টাকা ছিল। তিনি আরও বলেন, ছিনতাইকারীরা খুব সম্ভবত হাসপাতাল থেকেই আমাদের পিছু নিয়েছিল।

এসময় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এমন ভিআইপি রোডে রাত ৮ টা ৯ টার সময় ছিনতাইকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়ায় এদেরকে আইনের আওতায় আনা উচিত।

বিজ্ঞাপন

এদিকে গত (১৬ মার্চ) বিকেল ৪ টার দিকে উপজেলার কচুয়া বাজারের কাছে একই স্টাইলে মোটরসাইকেল থেকে অটোভ্যানের যাত্রীর কাছ থেকে নগদ টাকা,ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ওইদিনই বিকেল ৫ টার দিকে সখীপুরের কলেজ মোড় এলাকা থেকেও একই উপায়ে এক মহিলার কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে জানতে চাইলে সখীপুর থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান জানান, এরকম ঘটনা অপ্রত্যাশিত। গত কালকের রাতের ঘটনায় অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত