শৈলকুপা রিপোর্টার্স ইউনিটির সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভা « বাংলাখবর প্রতিদিন

সংসদ সদস্য পদপ্রার্থী রেজাউল ইসলাম রাজু

শৈলকুপা রিপোর্টার্স ইউনিটির সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভা

ইনছান আলী, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৪ এপ্রিল, ২০২৪ | ৯:৫৬
ইনছান আলী, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৪ এপ্রিল, ২০২৪ | ৯:৫৬
Link Copied!
মতবিনিময় সভা -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ঝিনাইদহের শৈলকূপা রিপোর্টার্স ইউনিটির সংবাদকর্মীদের সাথে ৪ এপ্রিল বৃহস্পতিবার মতবিনিময় ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন শৈলকুপা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রাজু। তিনি জাতীয় সংসদের ৮১,ঝিনাইদহ-১ শৈলকূপা আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী।

শৈলকূপা রিপোর্টার্স ইউনিটির আহবায়ক আলমগীর অরণ্যের সভাপতিত্বে ইফতার পূর্ববর্তী মতবিনিময় সভায় সাবেক ছাত্রনেতা ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রাজু বলেন আগামী জতীয় সংসদের ৮১ ঝিনাইদহ -১ আসনের উপ নির্বাচনে আমি দলের মনোনয়ন প্রত্যাশী।

দলীয় মনোনয়ন পেয়ে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হলে সম্প্রীতির শৈলকূপা গড়ে তুলব। আমার নেতা প্রয়াত এমপি আব্দুল হাই এর অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবো।আমার প্রথম কাজ হবে শৈলকূপা – গাড়াগঞ্জ সড়কটির ব্যাপক উন্নয়ন সাধন।

বিজ্ঞাপন

কারণ এই ছয় কিলোমিটার রাস্তার জন্য শৈলকূপাবাসী বছরের পর বছর কষ্ট করে আসছে। তিনি আরও বলেন শৈলকূপার বদনাম এরা সবসময় দাঙ্গা হাঙ্গামা করে আমি নির্বাচিত হলে শৈলকূপার এই দাঙ্গা হাঙ্গামা চিরতরে বন্ধ করার উদ্যোগ গ্রহণ করবো। শৈলকূপার কুমার নদে পানি প্রবাহের ব্যবস্থা করবো। সর্বোপরি শৈলকূপা শহরকে নান্দনিক শহর হিসেবে গড়ে তুলবো।

এ ব্যাপারে তিনি এলাকাবাসীর সহযোগিতা এবং মাননীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার আশীর্বাদ কামনা করেন। তিনি জানান আমি মাননীয় নেত্রীর কাছে একটি খোলা চিঠি দিয়েছি। তিনি আশা করেন মাননীয় নেত্রী তার সঠিক মূল্যায়ন করবেন।

মতবিনিময় সভায় শৈলকূপা রিপোর্টার্স ইউনিটির যুগ্ম আহবায়ক দৈনিক মানবাধিকার প্রতিদিনের শৈলকূপা প্রতিনিধি মিজানুর রহমান টিটো, যুগ্ম আহবায়ক দৈনিক অধিকার পত্রিকার শৈলকূপা উপজেলা প্রতিনিধি রয়েল আহমেদ, সোনালী খবর পত্রিকার সহকারী সম্পাদক ফরহাদ হোসেন।

বিজ্ঞাপন

মোঃ বাদশা হোসেন নির্বাহী সদস্য দৈনিক আন্দোলনের বার্তা, মোঃ ইনছান আলী নির্বাহী সদস্য দৈনিক গড়ব বাংলাদেশ। সহ রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

তিনি নবগঠিত রিপোর্টার্স ইউনিটির জন্য একটি সিলিং ফ্যান এবং চেয়ার টেবিল উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। পরে রিপোর্টার্স ইউনিটির সদস্যদের সাথে ইফতার মাহফিলে অংশ গ্রহণ করেন।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত