ট্রলি গাড়ির চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত « বাংলাখবর প্রতিদিন

ট্রলি গাড়ির চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত

ইনছান আলী, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৫ এপ্রিল, ২০২৪ | ৩:৩৮
ইনছান আলী, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৫ এপ্রিল, ২০২৪ | ৩:৩৮
Link Copied!
পরিবারের আহাজারি -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ট্রলি গাড়ির চাকায় পিষ্ট হয়ে পারভেজ নামে (৮) এক শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার সকাল আটটার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত ওই শিশু উপজেলার কেষ্টপুর গ্রামের বিপুল মন্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কেষ্টপুর গ্রামের মজিদ মন্ডল একই গ্রামের জাহিদুল ইসলামের ট্রলি ভাড়া করে ওই গ্রামের চরের মাঠে জৈব সার নিয়ে যাচ্ছিলেন। তখন রাস্তার পাশেই বন্ধুদের সাথে খেলাধূলা করছিলেন শিশু পারভেজ।

মাঠ থেকে গাড়ি ফেরার পথে বন্ধুদের সাথে ওই ট্রলি গাড়িতে ওঠে পারভেজ। কিছুদূর চলার পর বামপাশের সামনের চাকা সড়কের খাদে পড়ে গেলে গাড়ি থেকে ছিটকে নিচে পড়ে যায় পারভেজ ।

বিজ্ঞাপন

এসময় তার পড়ে যাওয়া খেয়াল না করে চালক গাড়ি সামনের দিকে এগোলে পেছনের চাকায় পিষ্ট হয় শিশু পারভেজ । পরে স্থানীয়রা গুরুতর আহত পারভেজকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রলি গাড়ির চাপায় পারভেজ নামে এক ছোট শিশু নিহত হয়েছে। ঘটনাটি খুবই দুঃখজনক।

এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তিনি আরও জানান এ দুর্ঘটনার ব্যাপারে হরিণাকুন্ডু থানায় সড়ক আইনে মামলা হবে।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত