“ওয়াড কমিউনিটি”র উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠান « বাংলাখবর প্রতিদিন

তালাক প্রাপ্ত ও বিধবা নারীদের স্বার্থে তারা নিবেদিত

“ওয়াড কমিউনিটি”র উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ এপ্রিল, ২০২৪ | ১১:৫২
ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ এপ্রিল, ২০২৪ | ১১:৫২
Link Copied!
ওয়াড কমিউনিটির আয়োজন -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

বাংলাদেশে বিভিন্ন সংগঠন রয়েছে, যারা বিনা স্বার্থে সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষদের কল্যানে কাজ করে। ঠিক তেমনই একটি সংগঠন “ওয়াড কমিউনিটি”। রাজধানীর মোহাম্মদপুরে তাজমহল রোডে তালাক প্রাপ্ত ও বিধবা নারীদের নিয়ে গঠিত “ওয়াড কমিউনিটি পরিবার” নামের সংগঠনি আজ শনিবার (৬ এপ্রিল) আয়োজন করে ভিন্নধর্মী এক ইফতার মাহফিল। পবিত্র রমজান মাসের ২৬ তম দিনে ঢাকার মোহাম্মদপুরে, হুমায়ুন রোডে, রাসেল কমিউনিটি সেন্টারে, বিকাল ৪ টায় প্রায় ৩ শতাধিক অসহায়, বিধবা ও তালাক প্রাপ্ত নারীদের নিয়ে ওয়াড কমিউনিটি আলোচনা সভা, ইফতার ও দোয়ার আয়োজন করে।

উক্ত আয়োজনে ওয়াড কমিউনিটি পরিবারের প্রতিষ্ঠাতা ও সভাপতি, তাজ পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এইচ এম মাসুম বিল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৯নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব মোঃ সলিম উল্লাহ সলু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংবাদিক পরিষদ-এসএসপি’র সাধারণ সম্পাদক জালাল উদ্দিন জুয়েল। এছাড়াও এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ সৈয়দ জামাল হুসেইন। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক নিপা আক্তার, সাংগঠনিক সম্পাদক ফারহানা ইসলাম চেরি। আলোচনা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন নূরে মদিনা দরবার শরীফের পীর সাহেব হযরত মাওলানা আব্দুল কুদ্দুস আশেকী। আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ প্রায় ৩ শতাধিক অসহায়, বিধবা ও তালাক প্রাপ্ত মহিলাদের নিয়ে বেশ জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন করে তাদের অনুষ্ঠান।

সংগঠনটি দীর্ঘদিন থেকেই বিধবা ও তালাকপ্রাপ্ত নারীদের নিয়ে কাজ করছেন। সমাজ অবহেলিত বিধবা ও তালাকপ্রাপ্ত নারীদের কর্মসংস্থা সহ তাদের স্বাবলম্বী করার চেষ্টা করছেন। সমাজে পিছিয়ে পড়া বিধবা তালাকপ্রাপ্ত নারীদেরকে বিভিন্নভাবে সামাজিক কর্মকান্ডে তাদেরকে উদ্বুদ্ধ করছেন।

বিজ্ঞাপন

প্রতিনিয়তই গরিব, অসহায়, দুস্থ নারীদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন তারা। এমনকি আগামী দিনে বৃহৎ পরিসরে সারাদেশের বিধবা তালাকপ্রাপ্ত নারীদের পাশে দাঁড়ানোরও প্রতিশ্রুতি দেয় সংগঠনটি।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত