এনায়েতপুরে ৬ লক্ষ টাকা ব্যয়ে পাবলিক টয়লেট নির্মাণ « বাংলাখবর প্রতিদিন

এনায়েতপুরে ৬ লক্ষ টাকা ব্যয়ে পাবলিক টয়লেট নির্মাণ

চৌহালী প্রতিনিধি
আপডেটঃ ৭ এপ্রিল, ২০২৪ | ৬:০০
চৌহালী প্রতিনিধি
আপডেটঃ ৭ এপ্রিল, ২০২৪ | ৬:০০
Link Copied!

সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী এনায়েতপুর কাপড়ের হাটে প্রথম আধুনিকমানের পাবলিক টয়লেটের ভিত্তিপ্রস্তর স্থাপন বাস্তবায়ন করেন খুকনী ইউনিয়ন পরিষদ।

এনায়েতপুর কাপড়ের হাট সিরাজগঞ্জ জেলা সহ দেশের সর্ববৃহৎ কাপড়ের হাট। এই হাটে দেশ ও দেশের বাহির ভারত থেকে ক্রয়-বিক্রয় করতে আসেন হাজার হাজার ক্রেতা বিক্রেতা। হাটে পাবলিক টয়লেট না থাকায় তাদের অনেক ভোগান্তির মধ্যে পরতে হয়।

শুক্রবার (৫ এপ্রিল) সকাল ১০ ঘটিকার সময় ৯নং খুকনী ইউপি চেয়ারম্যান মোঃ মুল্লুকচাঁন মিয়া ও ৯নং ওয়ার্ডের ইউপি মেম্বর মোঃ বাচ্চু সরকার উন্নয়ন সহায়তা তহবিল থেকে ৬ লক্ষ টাকা ব্যয়ে দৈর্ঘ্য ৪.৬ মিটার, ও প্রস্ত ৩ মিটার করে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের শুভ উদ্বোধন করেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোঃ বাচ্চু সরকার বলেন, দেশের সর্ব বৃহত্তম কাপড়ের হাট এনায়েতপুর অথচ এই হাটে কোন পাবলিক টয়লেট নেই। যার কারনে হাটের ব্যবসায়ীরা অনেক ভোগান্তির মধ্যে পরেন। যে কারনে আমি আমার চেয়ারম্যান কে বলে উন্নয়ন সহায়তা তহবিল থেকে একটি বরাদ্দ করে কাজটি হাতে নেওয়া হয়।

এখানে সপ্তাহে রবিবার, বুধবার ও বৃহস্পতিবার (৩ দিন) করে হাট বসে। এবং খুকনী ইউপির চেয়ারম্যান মোঃ মুল্লুকচাদ মিয়া বলেন, স্থানীয় হাটের ব্যবসায়ীদের দুর্ভোগের কথা চিন্তা করেই এমন একটি কাজ করছি আমরা।

এসময় উপস্থিত ছিলেন, এনায়েতপুর হাট বণিক সমিতি লিঃ এর সভাপতি মোঃ মাসুদ রানা, সমিতির সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন, সহ সভাপতি সাংবাদিক মুক্তার হাসান, সমাজ সেবক আলতাফ হোসেন, আল-আমিন হোসেন, মানবাধিকার কর্মী এমদাদুল হক মিলন প্রমূখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত