সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগ « বাংলাখবর প্রতিদিন

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগ

ইলিয়াস কাশেম, বিশেষ প্রতিনিধি
আপডেটঃ ২০ মে, ২০২৪ | ১০:১৯
ইলিয়াস কাশেম, বিশেষ প্রতিনিধি
আপডেটঃ ২০ মে, ২০২৪ | ১০:১৯
Link Copied!

টাঙ্গাইলের সখীপুরে জমি দখল ও চাঁদাবাজের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রকাশ্যে হত্যার হুমকির অভিযোগ ওঠেছে সখীপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি ফজলুল হক বাচ্চুর বিরুদ্ধে। যদিও তিনি বিগত পনেরো বছরেরও বেশি সময় যাবৎ বিএনপির রাজনীতির সাথে সম্পর্ক ছিন্ন করে ব্যক্তিগত চাকরি ও জমিজমার ব্যবসার সাথে জড়িত হয়ে পড়েন।

গত ৮ এপ্রিল “দৈনিক আমাদের সময়” পত্রিকার দ্বিতীয় পাতায় তার বিরুদ্ধে জমি জবরদখল ও চাঁদাবাজির মতো গুরুতর অভিযোগের ভিত্তিতে সংবাদ প্রকাশের পর থেকে একাধিক মামলার আসামি অভিযুক্ত ফজলুল হক বাচ্চু “দৈনিক আমাদের সময়” পত্রিকার সখীপুর উপজেলা প্রতিনিধি ফজলুল হক বাপ্পাকে একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন বলে সাংবাদিক ফজলুল হক বাপ্পা এ প্রতিনিধিকে জানান।

উল্লেখিত সংবাদের জের ধরে ( সোমবার ১৪ মে) সাংবাদিক ফজলুল হক বাপ্পা বাড়ি থেকে সখীপুর বাজারে আসার পথে তার গতিরোধ করে প্রকাশ্যেই প্রাণনাশের হুমকি দেয়া ও অশ্লীল ভাষায় গালিগালাজ করার নতুন করে অভিযোগ করেন। এ বিষয়ে ওই দিনই ভুক্তভোগী সাংবাদিক নিরাপত্তা চেয়ে সখীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে সাংবাদিক ফজলুল হক বাপ্পা বলেন, উপজেলার পৌরসভা সহ বিভিন্ন এলাকায় জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে অনুসন্ধান করে “দৈনিক আমাদের সময়” পত্রিকায় ওই ভূমিদস্যু ও চাঁদাবাজ সন্ত্রাসীর বিরুদ্ধে সংবাদ প্রকাশ করি। সংবাদ প্রকাশের পর থেকেই ক্ষিপ্ত ভূমিদস্যু ও সন্ত্রাসী বাচ্চু আমার পরিবারের সদস্যদের ও আমার উপর হামলা মামলা করবে বলে হুমকি দিয়ে আসছিলো।

আজ প্রকাশ্যেই যখন আমার গতিপথ রোধ করে ওই ভূমিদস্যু ও সন্ত্রাসী তার কয়েকজন সহযোগী মিলে আমার উপর হামলা চালানোর চেষ্টা করেন। আমাকে বাঁচাতে লোক জন এগিয়ে আসলে তখন প্রকাশ্যে আমাকে হত্যার হুমকি দিয়ে চলে যায়।আমি এখন আতঙ্কিত ও চিন্তিত হয়ে পড়েছি।

তাই আমি নিরুপায় হয়ে সখীপুর উপজেলার সকল সাংবাদিক ভাইদের ও পুলিশের সহায়তা চাচ্ছি। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

বিজ্ঞাপন

এ বিষয়ে অভিযুক্ত ফজলুল হক বাচ্চু বলেন,আমার জমিতে ঘর নির্মাণের সময় ওই সাংবাদিক এসে বাধা দেন। ফলশ্রুতিতে আমি উত্তেজিত হয়ে অনেক কথাই বলেছি। জমিটি নিয়ে দ্বন্দ্ব নেই তবুও দ্বন্দ্ব তৈরি করছেন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহিনুর রহমান অভিযোগ বিষয়ে বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত