হোমনায় গলায় ফাঁস দিয়ে তরুনীর আত্মহত্যা « বাংলাখবর প্রতিদিন

হোমনায় গলায় ফাঁস দিয়ে তরুনীর আত্মহত্যা

রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি
আপডেটঃ ২৪ মে, ২০২৪ | ১০:৪৩
রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি
আপডেটঃ ২৪ মে, ২০২৪ | ১০:৪৩
Link Copied!
প্রতীকী ছবি -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

কুমিল্লার হোমনায় মায়ের সাথে অভিমান করে সুমা আক্তার(২০) নামের এক তরুনী আত্মহত্যা করেছে। গতকাল ২৩মে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে হোমনা পৌরসভা সদরের পোদ্দার পাড়ায় জুলহাস মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে হোমনা থানা পুলিশ সুমা আক্তার(২০) এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। নিহত সুমা আক্তার(২০) তিতাস উপজেলার কেশবপুর গ্রামের মো. মনির হোসেনের মেয়ে।

এলাকাবাসি সুত্রে জানাযায় নিহত সুমা আক্তারের মা জুলেখা বেগম বিভিন্ন বাড়িতে ঝি এর কাজ করে তার দুই মেয়েকে নিয়ে পোদ্দার পাড়ার এই বাড়িতে ভাড়া থাকতেন। ঘটনার দিন সন্ধ্যায় কাজ শেষে বাসায় ফিরে তার শোবার রুমে তার মেয়ের ঝুলন্ত লাশ দেখতে পায়।

বিজ্ঞাপন

তখন তার আর্তচিৎকারে প্রতিবেশীরা এসে হোমনা থানায় খবর দেয়।পরে হোমনা থানা পুলিশ সুমা আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রেম সংক্রান্ত ঘটনা নিয়ে মায়ের সাথে অভিমান ছিল সুমা আক্তারের। এ ঘটনায় সে আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জয়নাল আবেদীন জানান, এ ঘটনায় হোমনা থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য সুমা আক্তারের লাশ কুমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত