কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটায় সুফল পেয়েছে চাষিরা « বাংলাখবর প্রতিদিন

কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটায় সুফল পেয়েছে চাষিরা

মোঃ লিটন মিয়া, স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
আপডেটঃ ৪ জুন, ২০২৪ | ৯:১২
মোঃ লিটন মিয়া, স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
আপডেটঃ ৪ জুন, ২০২৪ | ৯:১২
Link Copied!
ধান কাটার দৃশ্য -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

টাঙ্গাইলে কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে ধান কেটে দ্রুতই ধান ঘরে তুলতে পেরেছেন বলে জানান চাষিরা।শ্রমিক সংকট ও শ্রমিকের দাম বৃদ্ধি হলেও চাষিরা কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে বোরো ধান কাটা ও মাড়াই করছেন।এতে করে চাষিরা সাশ্রয়ে বোরো ধান কাটতে পেরেছেন।শ্রমিক দিয়ে ধান কাটা ও মাড়াইয়ের চেয়ে সময় ও খরচ কম হওয়ায় দিন দিন এ মেশিনের ব্যবহার বাড়ছে বলে জানান  চাষিরা। এতে শ্রমিক সংকট কাটিয়ে উঠে কম সময়ে ফসল ঘরে তুলতে পেরেছেন কৃষকরা। কৃষকদের আধুনিক যন্ত্রপাতি ব্যবহারে উৎসাহিত করতে কাজ করে যাচ্ছে কৃষি বিভাগ।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে জেলায় বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল এক লাখ ৭৬ হাজার ২০০ হেক্টর জমিতে। আবাদ হয়েছে এক লাখ ৭৬ হাজার ৩২০ হেক্টর জমিতে। এখান থেকে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১১ লাখ মেট্রিক টন।

বোরো ধানের আবাদ বৃদ্ধির জন্য কৃষি বিভাগের প্রণোদনা কর্মসূচির আওতায় তালিকাভুক্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের দেয়া হয়েছে উচ্চ ফলনশীন জাতের ধানের বীজ ও সার। ধানের ফলন বৃদ্ধি করার জন্য মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা সার্বক্ষনিক কৃষকদের পাশে রয়েছেন।

বিজ্ঞাপন

কয়েকজন কৃষক জানান ,এবছর ৬বিঘা জমিতে ধানের আবাদ করেছি।ভালোই ধানের ফলন হয়েছে। শ্রমিক সংকট ও বাড়তি মজুরির কারণে হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটছি। হারভেস্টার মেশিনে দ্রুত সময়ের মধ্যে ধান কেটে ঘরে তুলতে পারছি। খরচও অর্ধেক লাগছে। শ্রমিক দিয়ে এক বিঘা জমির ধান কাটতে গেলে খরচ হয় ৮ থেকে ১০ হাজার টাকা। আর মেশিন দিয়ে ধান কাটতে লাগে ৫ থেকে ৬ হাজার টাকা।

কৃষক আশিষ সরকার বলেন, হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটায় আমাদের জন্য খুব উপকার হয়েছে। এই হারভেস্টার মেশিন যদি না থাকতে ১৫০০ টাকায়ও শ্রমিক পাওয়া যেতো না।শ্রমিকের সংকট হতো। আর কৃষক ক্ষতিগ্রস্ত হতো।এখন হারভেস্টার মেশিন থাকাতে আমরা কম খরচে ধান কাটতে পেরেছি।

শ্রমিক দিয়ে ধান কাটলে এক বিঘা জমির ধান কাটতে ৮ থেকে ১০ হাজার টাকা লেগে যাই। সেখানে মেশিন আসার ফলে খুব উপকার হয়েছে। মেশিন দিয়ে ধান কাটাতে ৫ থেকে সাড়ে ৬ হাজার টাকা খরচ হয়েছে। মেশিন দিয়ে ধান কাটার ফলে আমার ৪ হাজার টাকা সাশ্রয় হয়েছে।এতে আমরা কৃষকরা লাভবান হবো।

বিজ্ঞাপন

টাঙ্গাইলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার দুলাল উদ্দিন জানান, চলতি মৌসুমে উৎপাদিত ধান থেকে সাত লাখ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। বৃষ্টি ও কালবেশাখি ঝড়ের আগেই সকল জমির পাকা ধান কেটে কৃষকরা ঘরে তুলতে পেরেছেন। দ্রুত ধান ঘরে তুলতে পেরে কৃষকরা খুশি।কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটায় দ্রুতই ধান কেটে ফেলেছেন।

আধুনিক চাষাবাদের জন্য যান্ত্রিকীকরণের বিকল্প নেই।জেলায় বোরো মৌসুমের আবাদের ৯৫ ভাগ ধান ইতিমধ্যে কাটা শেষ হয়েছে।কৃষক কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে  অনেক সুবিধা পাচ্ছেন। ধান কাটার সাথে সাথে মাড়াই-ঝাড়াই হয়ে তা বস্তাবন্দি করা যাচ্ছে। এতে কৃষকের ধান কাটা ও মাড়াই খরচের সাশ্রয় হচ্ছে। ধান কাটার সময় কম লাগছে।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত