হোমনা উপজেলা নির্বাচনে পছন্দের প্রার্থীর বিজয়ে আনন্দ মিছিল « বাংলাখবর প্রতিদিন

হোমনা উপজেলা নির্বাচনে পছন্দের প্রার্থীর বিজয়ে আনন্দ মিছিল

রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি
আপডেটঃ ৭ জুন, ২০২৪ | ৬:৩৪
রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি
আপডেটঃ ৭ জুন, ২০২৪ | ৬:৩৪
Link Copied!
আনন্দ মিছিল -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

কুমিল্লার হোমনা ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে পছন্দের প্রার্থী উপজেলা চেয়ারম্যান পদে রেহানা বেগম ও ভাইস চেয়ারম্যান পদে মকবুল হোসেন পাঠান বিজয়ী হওয়ায় আনন্দ মিছিল করেছেন কর্মী সমর্থকরা।

গত বুধবার (৫ই জুন) ভোট গ্রহণ শেষে দুলালপুর কেন্দ্র থেকে ফলাফল ঘোষণার পরই পছন্দের প্রার্থী বিজয়ী হওয়ায় আনন্দ উল্লাসে মেতে উঠেন নেতাকর্মী ও সমর্থকরা। এরপরই তারা বিজয় মিছিল নিয়ে দুলালপুর বাজার ও এর আশেপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় তারা বিজয়ের স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলে এলাকা।

এসময় উপস্থিত ছিলেন, দুলালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি একেএম ছাদেক (ছাত্তার মাস্টার), সিনিয়র সহ সভাপতি মোঃ হাবিবুর রহমান, দুলালপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য মোঃ মোশারফ হোসেন।

বিজ্ঞাপন

৩নং ওয়ার্ড সদস্য সাইফুল ইসলাম খায়েশ, দুলালপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোঃ আলাউদ্দিন প্রধান, আওয়ামীলীগ নেতা মোঃ শফিকুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর আলম, নাছির উদ্দিন, মোঃ বিল্লাল হোসেন প্রমুখ। এসময় বিভিন্ন নেতাকর্মী ও সমর্থরা উপস্থিত ছিলেন।

উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান রেহানা আনারস প্রতীক নিয়ে ৪০২৭৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীক নিয়ে একেএম সিদ্দিকুর রহমান পেয়েছেন ১৫২৩০ ভোট। আরেক প্রার্থী ঘোড়া প্রতীকের মো. শহিদ উল্লাহ পেয়েছেন ৬৪৯ ভোট।

এছাড়াও ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তালা প্রতীকের মোহাম্মদ মকবুল হোসেন পাঠান। তিনি পেয়েছেন ৩৯৩৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিয়া প্রতীকের মনিরুজ্জামান টিপু পেয়েছেন ১৫৯১৬ভোট।

বিজ্ঞাপন

মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ফুটবল প্রতীকের প্রার্থী নাজমা হক। তিনি পেয়েছেন ২১০৪৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ্যাড. খন্দকার হালিমা পেয়েছেন ১৮১১৩ ভোট ও কলস প্রতীকের শিউলী আক্তার আলো পেয়েছেন ১৪৮৬৮ ভোট।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত