ঈদের দিনে আনন্দের পরিবর্তে পরিবারে নেমে এলো শোকের ছায়া « বাংলাখবর প্রতিদিন

ঈদের দিনে আনন্দের পরিবর্তে পরিবারে নেমে এলো শোকের ছায়া

ইলিয়াস কাশেম, বিশেষ প্রতিনিধি
আপডেটঃ ১৯ জুন, ২০২৪ | ১২:৩৭
ইলিয়াস কাশেম, বিশেষ প্রতিনিধি
আপডেটঃ ১৯ জুন, ২০২৪ | ১২:৩৭
Link Copied!

টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের এক দিন পর বিউটি আক্তার ঝর্ণা (৪০) নামের এক গৃহবধূর লাশ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। ১৭ জুন সোমবার ঈদুল আজহার দিন বিকেলে উপজেলার কালিয়ানপাড়া তেঁতুলিয়া চালা এলাকায় এ ঘটনা ঘটে।

গৃহবধূর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন সখীপুর থানার (ওসি-তদন্ত) প্রভাষ কুমার বসু। তিনি বলেন, ‘এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিউটি আক্তার ঝর্ণা সখীপুর উপজেলার কালিয়ানপাড়া তেঁতুলিয়া চালা এলাকার মিজানুর রহমানের স্ত্রী।

বিজ্ঞাপন

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার সকালে ফজরের নামাজের পর থেকে বিউটি আক্তার নিখোঁজ হন। ওই দিন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও তাঁর সন্ধান মেলেনি।পরদিন সোমবার পবিত্র ঈদুল আজহার দিন বিকেলে বাড়ির পাশে পুকুরে লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়। পরে পুলিশকে খবর দিলে,সখীপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।

গৃহবধূর পারিবারিক সূত্রে জানা গেছে, বিউটি আক্তার মাঝেমধ্যেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতেন। তাঁর দুটি মেয়েসন্তানও রয়েছে। ঈদের দিন তাঁর মৃত্যুর খবরে পরিবারের সদস্যদের মধ্যে ঈদের আনন্দের পরিবর্তে নেমে আশে শোকের ছায়া।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত