
প্রধান আসামি কোয়েলসহ ৯ জন গ্রেফতার
নাটোরে বিএনপি নেতা বাচ্চুর উপর হামলা, কারাগারে ৯ জন
নিজস্ব প্রতিবেদকঃ
Link Copied!
আটককৃত আসামিরা -- দৈনিক বাংলাখবর প্রতিদিন
নাটোর জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ শহিদুল ইসলাম বাচ্চুর উপর হামলার মামলার ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি কোয়েলসহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে আদালতের নির্দেশে তাদেরকে কারাগারে পাঠানো হয়।
রোববার (৭ই জুলাই) দুপুরে নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালতে ১৪ জন আসামিকে হাজির হলে আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করেন।
সেসময় বিচারক মোঃ রওশন আলম জামিন নামঞ্জুর করে প্রধান আসামী কোয়েলসহ ৯ জনকে জেলে পাঠানোর নির্দেশ দেন এবং বাকি ৫ জনের জামিন মঞ্জুর করেন।
উল্লেখ্য ৬ জুলাই শনিবার দুপুরে আহত বিএনপি নেতা বাচ্চুর স্ত্রী পারভীন ইসলাম বাদী হয়ে নাটোর সদর থানায় ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪০/৫০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
ঐদিন পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিন আসামিকে গ্রেফতার করে।

