কোপা জিতবে কে, জানাল সুপার কম্পিউটার « বাংলাখবর প্রতিদিন

কোপা জিতবে কে, জানাল সুপার কম্পিউটার

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১০ জুলাই, ২০২৪ | ৯:৫৩
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১০ জুলাই, ২০২৪ | ৯:৫৩
Link Copied!

শিরোপার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আর মাত্র দুটি ম্যাচের অপেক্ষায় আর্জেন্টিনা। চলতি কোপা আমেরিকায় এখনও অপরাজিত লিওনেল মেসির দল। এরই মধ্যে এক ভবিষ্যদ্বাণীতে ফুটবলের পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান ‘অপ্টা’র সুপার কম্পিউটার জানিয়েছে, কোপা জয়ের সম্ভাবনা বেড়েছে লিওনেল স্কালোনির শিষ্যদের।

যদিও আসরের শুরু থেকেই এগিয়ে আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বিদায়ের পর সেই সম্ভাবনা আরও বেড়েছে। আগের তুলনায় মেসিদের শিরোপা জয়ের সম্ভাবনা ২১ শতাংশ বেড়েছে।

অতীত ইতিহাস, পরিসংখ্যান ও বর্তমান পারফরম্যান্সের ভিত্তিতে এই ভবিষ্যদ্বাণী করেছে অপ্টা। আসরের শুরু থেকেই আর্জেন্টিনাকে এগিয়ে রেখেছিল ব্রিটিশ ক্রীড়া তথ্য সংরক্ষণকারী ও বিশ্লেষণ সংস্থাটি। যেখানে আলবিসেলেস্তেদের কোয়ার্টারে ৮৯ দশমিক ৮, সেমিফাইনালে ৬৭ দশমিক ২, ফাইনালে খেলার সম্ভাবনা ৫০ দশমিক ৫ শতাংশ। এ ছাড়া চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ৩০ দশমিক ৮ শতাংশ ছিল।

বিজ্ঞাপন

এদিকে বুধবার (১০ জুলাই) সেমিতে মেসিদের প্রতিপক্ষ কানাডা। বাংলাদেশ সময় সকাল ৬টায় নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে গড়াবে ম্যাচটি। ফাইনালে বিশ্বচ্যাম্পিয়নদের জয়ের জোরালো সম্ভাবনা দেখছে সুপার কম্পিউটার। প্রেডিকশন বলছে, আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৭৬ দশমিক ৭ আর কানাডার ৯ দশমিক ৮ শতাংশ।

অন্যদিকে ফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ উরুগুয়ে। অপ্টা বলছে, কলম্বিয়াকে গুড়িয়ে ফাইনাল খেলবে সুয়ারেজরা। তবে ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে যাবে তারা। আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ৫১ দশমিক ৮১ শতাংশ। অন্যদিকে উরুগুয়ের সম্ভাবনা কেবল ২৭ দশমিক ৬০ শতাংশ।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত