বাড়িতে থাকা শিশুকে গুলি করে হত্যার নজির দেখিনি « বাংলাখবর প্রতিদিন

বাড়িতে থাকা শিশুকে গুলি করে হত্যার নজির দেখিনি

স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১ আগস্ট, ২০২৪ | ১২:২৬
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১ আগস্ট, ২০২৪ | ১২:২৬
Link Copied!

রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে বাড়িতে থাকা শিশুসন্তানদের গুলি করে হত্যা করার কোনো নজির দেশের ইতিহাসে দেখেননি বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

বুধবার (৩১ জুলাই) দুপুরে রাজধানীর বিজয়নগরে আল রাজি কমপ্লেক্সের সামনে ফুটপাতে গণতন্ত্র মঞ্চের এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

জোনায়েদ সাকি বলেন, ‘সরকার একটা শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনকে নিজেদের জেদ, অসহিষ্ণুতা, নিজেদের ভেতরকার যে স্বৈরাচারী চরিত্র সেসব কিছুর একটা উদগ্র আক্রোশ তারা করতে গিয়ে আজ সব আন্দোলনকে একদিকে অপমানিত করেছে, তারপর তাকে ভয়ংকর রকমভাবে দমনের চেষ্টা করেছে। যা একাত্তর (১৯৭১) সালের পরে এ দেশের ৫৩ বছরের ইতিহাসে সব রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে আমাদের সন্তানদের, আমাদের শিশু সন্তানদের বাড়িতে গুলি করে এভাবে হত্যা করার কোনো নজির আমরা দেখিনি।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘সারাদেশ আজ এক মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। শতশত শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে। সরকার এত লাশের মিছিল, এত লাশ তারা তৈরি করেছে তাকে ঢাকতে পারছে না। তাকে ঢাকার জন্য আজ আমরা দেখছি তারা নানান রকম রাজনৈতিক কৌশল ব্যবহার করছে।’

তিনি আরও বলেন, ‘একদিকে সরকার বলছে, এ কাজ জামায়াত-শিবির করেছে, তাদের নিষিদ্ধ করতে হবে। অন্যদিকে আমরা দেখি তারা (সরকার) যে হাজার হাজার শিক্ষার্থী গ্রেপ্তার করছে তার ৮০ থেকে ৯০ শতাংশ কোনো রাজনৈতিক পরিচয় নেই। রাজনৈতিক পরিচয়হীন শিক্ষার্থীদের গ্রেপ্তার করা হচ্ছে। ফলে সরকারের প্রতারণা আজ পরিষ্কার। তারা সব আন্দোলন ধ্বংস করতে চায়, সব আন্দোলন ধ্বংস করার জন্য আজ সহিংসতার দায় চাপিয়ে যেভাবে অতীতে করেছে সেভাবেই তারা আজ আন্দোলন ধ্বংস করতে চায়।’

জোনায়েদ সাকি বলেন, ‘আজ আমাদের শিক্ষার্থীদের হত্যার প্রতিবাদে, হত্যার বিচার দাবি করে আমরা সমাবেশ করার কথা বলেছিলাম। আজ পুলিশ কোনো রকম আইন-কানুনের ধার না ধেরে তারা যেভাবে পুরানা পল্টনে এলাকা কর্ডন করে রেখেছে, আগ্রাসী ভূমিকার মধ্য দিয়ে আমাদের সমাবেশ পণ্ড করার চেষ্টা করছে, আমাদের মাইক কেড়ে নিয়েছে, আমরা পুলিশের এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘শত শত শিক্ষার্থী হত্যা করা হয়েছে। আমরা ন্যায়বিচার চাই, এসব হত্যার বিচার চাই। সব মামলা প্রত্যাহার করতে হবে এবং শিক্ষার্থীদের দাবি মেনে নিতে হবে।’

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত