নেই পুলিশ, চলছে অপরাধ, বাড়ছে আতঙ্ক « বাংলাখবর প্রতিদিন

পুলিশ কি আস্থা ফেরাতে পারবে ?

নেই পুলিশ, চলছে অপরাধ, বাড়ছে আতঙ্ক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ আগস্ট, ২০২৪ | ৪:৪১
ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ আগস্ট, ২০২৪ | ৪:৪১
Link Copied!

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকারের প্ররোচনায় নজিরবিহীন হামলা চালায় বাংলাদেশ পুলিশ বাহিনী। হত্যা করা হয় শত শত ছাত্র, পথচারী, শিশুসহ অনেককে। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতার রোষানলে পড়তে হয় পুলিশ বাহিনীকে। তখন দোষী পুলিশের সাথে প্রাণ দিতে হয় নিরীহ অনেক পুলিশকেও। পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে না আসায় মাঠে নেই কোন পুলিশ সদস্য। আর এই সুযোগেই রাজধানী জুড়ে চলছে নজিরবিহীন গণছিনতাই, অস্ত্রের মোহড়া ও ডাকাতির মত ঘটনা।

দেশী-বিদেশী অস্ত্র ও বন্দুক দিয়ে গুলি করে কেড়ে নিচ্ছে সবকিছু। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ছড়ানো হচ্ছে আতঙ্ক। কিছু বুঝে ওঠার আগেই রাস্তার মোড়ে অথবা বাসাবাড়িতে হানা দিয়ে লুটে নিচ্ছে টাকা ও সাথে থাকা মালামাল। লাঞ্ছিত করছে ঘরের নারীদের। কেউবা আওয়ামিলীগ ও সহযোগী সংগঠনের পদ হারিয়ে ক্ষিপ্ত হয়ে চালাচ্ছে এমন তান্ডব। এমনই অভিযোগ পাওয়া যাচ্ছে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে।

তারা বলছেন, পুলিশ প্রশাসন না থাকায় একেবারে অরক্ষিত হয়ে পড়েছে রাজধানী ঢাকা। নিরাপত্তাহীনতায় পড়েছেন সাধারন মানুষ। থমথমে ও আতংকিত রাজধানীর প্রতিটি পাঁড়া মহল্লা। এই অবস্থায় যে যেভাবে পারছে সেভাবে লুটপাট চালাচ্ছে। ডাকাতি ছিনতাই প্রতিহত করতে প্রতিটা এলাকায় খোঁজ পাওয়া মাত্রই মসজিদের মাইকিংয়ের মাধ্যমে সর্তক করা হচ্ছে। সংকেত পাওয়ার সাথে সাথেই স্থানীয় লোকজন সহ সাধারন মানুষ লাঠিসোটা নিয়ে প্রস্তুত।

বিজ্ঞাপন

সাধারণ মানুষ বলছেন, কিছু আন্ডারগ্রাউন্ড সন্ত্রাসীগোষ্ঠী, অপরাধী, আওয়ামী লীগের পদ হারিয়ে পাগলপ্রায় সন্ত্রাসীরা, সুবিধাভোগী মহল বিভিন্ন এলাকায় পরিস্থিতির সুযোগ নিয়ে এই অপকর্মগুলো চালাচ্ছে। কেউ করছে লুটপাট, কেউ আওয়ামিলীগের শক্তি দেখাতে এলাকাভিত্তিক আতঙ্ক সৃষ্টি করছে। তবে নবনিযুক্ত আইজিপি বলেছেন, শিগগরিই এই দুরবস্থার অবসান হবে। আজ (বৃহস্পতিবার) থেকেই মাঠে নামবে পুলিশ।

বাস্তবতার কারণে দেশের বেশির ভাগ থানায় এখন পুলিশের কোনো সদস্য নেই। সাধারণ জনগণের আক্রোশের শিকার হয়ে ব্যক্তিগত নিরাপত্তার জন্য অজ্ঞ্যাত স্থান ও আত্মীয়স্বজনের বাসায় অবস্থান করছেন অনেকেই। রাস্তার শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা। এই সুযোগে বাসাবাড়িতে হানা দিচ্ছে দুষ্কৃতকারী ডাকাত চক্ররা।

অভিযোগ পাওয়া গেছে, গত মঙ্গলবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত রাজধানীর মোহাম্মদপুর, বেড়িবাঁধ, রায়েরবাজার এলাকায় গণছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বিশেষ করে গাবতলী থেকে মোহাম্মদপুরে রোডে এগুলো অনেক আগের ঘটনা।

বিজ্ঞাপন

ঘটনার সময় মোহাম্মদপুরে স্থানীয় ও ছাত্রদের তৎপরতায় মসজিদে মাইকিং করা হয়। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে ডাকাতদের তাদের হেফাজতে নেন। নিজেদের নিরাপত্তার জন্য ৭ আগস্ট বুধবার ডাকাতির খবর পেয়ে দিবাগত রাত থেকে সারা রাত ধরে মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং হাজারীবাগের জিগাতলা, টালি-অফিস রোড বারৈখালীসহ বিভিন্ন এলাকায় ঘর থেকে সাধারণ মানুষ বেরিয়ে এক সাথে অবস্থান সর্তক অবস্থান নেন। বেশিরভাগ সময় রাতে দুর্বৃত্তরা বেড়িবাঁধের রাস্তা দিয়ে চলাচলরতদের পথ আটকে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ও মোবাইল ছিনিয়ে নিচ্ছে। মোটরসাইকেল চালকদের গতিরোধ করে অস্ত্র ঠেকিয়ে নিজেরাই কেড়ে নিচ্ছে সবকিছু। ঘটনাগুলো প্রকাশ্য ঘটলেও সাথে অস্ত্র থাকায় জীবন বাঁচাতে ভয়ে নিজেরাই টাকা ও মালামাল তাদের হাতে তুলে দেয়। কারণ তাদের সাথে বিতর্কে গেলেই জীবন হারানের ঘটনা রয়েছে অনেক।

আমাদের সোর্স ও বিভিন্ন সূত্রে জানা যায়, দুষ্কৃতকারীরা রাজধানীর বেশ কয়েকটি বাসায় ঢুকে লুটে নিয়েছে টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ল্যাপটপসহ মূল্যবান জিনিসপত্র। কোনো কোনো বাড়িতে থাকা নারীদেরও লাঞ্ছিত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশের একাধিক কর্মকর্তা সুত্রে জানা গেছে, সারা দেশে চার শতাধিক থানায় হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ-লুটপাটের ঘটনা ঘটেছে। এই অবস্থায় থানায় বা নিজ নিজ কার্যালয়ে থাকা কেউ নিরাপদ মনে করছেন না। ফলে যে যার মতো নিরাপদ আশ্রয়ে গিয়েছেন। এ ছাড়া অনেক জায়গায় সেনাবাহিনীর সহায়তায় জনরোষে আটকে পড়া পুলিশ সদস্যদের উদ্ধার করে নিরাপদ স্থানে নেয়া হয়েছে।

রাজধানীর যাত্রাবাড়ী, বাড্ডা, ভাটারা, মিরপুর, আদাবর, শাহআলী, উত্তরা, মুগদা, বাসাবো, পলটন এলাকার বেশ কয়েকটি বাড়িতে লুটপাটের ঘটনা ঘটেছে। সেই সাথে চলেছে অস্ত্রের মোহড়া।

মিরপুর ১১, এভিনিউ ৫ এলাকার কিছু মানুষ পরিচয় গোপন রাখার শর্তে বলেন, এইতো দু’দিন আগেও এভিনিউ ফাইবে ছাত্রলীগের কিছু পোলাপান রামদা, চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে কয়েকজনকে। এরা কিছুদিন আগেই ছাত্রলীগের পদ পেয়েছে। হঠাৎ এমন পরাজয়ের কারণে ওরা সবখানে আতঙ্ক ছড়াচ্ছে।

অবশ্য এ বিষয় নবনিযুক্ত আইজিপি মো: ময়নুল ইসলাম সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে সব পুলিশ সদস্য নিজ নিজ দফতরে যোগ দেবেন। আশা করছি এর পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে।

তবে পুলিশের পেটোয়া বাহিনী হয়ে ওঠা, শত শত নিরীহ মানুষ হত্যা, জনরোষ ও আস্থাহীনতার সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকার গঠন সহ দেশের সার্বিক পরিস্থিতি এখন মোটেও ভালো নয়। তাই মিরপুর অঞ্চলের জনগণ বলছিলেন, দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে। কারণ ডাকাত দলের বাইরেও রাজনৈতিক দলের লোকেরা সব যায়গায় আতঙ্ক সৃষ্টি করছে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত