একনায়ক তন্ত্রের এপিঠ-ওপিঠ
ইলিয়াস কাশেম
সব ভালোর পিছনেই লুকিয়ে থাকে মন্দরা।পৃথিবীর সবচেয়ে বড় সত্য এটাই যেমন,মেঘের আড়ালেই সূর্য হাসে কিংবা সূর্যের আড়ালেই অন্ধকার ভাসে।
গেলো কয়েক দিনের বাস্তবতা থেকে আমাদের রাজনৈতিকরা কতটা শিক্ষা অর্জন করতে সক্ষম হলেন জানি না,তবে দীর্ঘ প্রায় সতেরো বছরে বাংলাদেশের রাজনৈতিক কূটকৌশল ও শাসন শোষণের বিভৎসতা অতঃপর এক ঐতিহাসিক ছাত্র ও গনঅভ্যুত্থানে বিশ্বসেরা স্বৈরশাসকের করুন পরিণতি দেখেও,যারা নির্লজ্জতা ঘোচাতে পারবেনা,তারাই হবে ভবিষ্যতে আরেক ঐতিহাসিক রথযাত্রার শবযাত্রী।
মানুষ সবচেয়ে অহংকারী ও লোভী হয় হাতে নিরংকুশ ও নির্বিঘ্ন ক্ষমতা পেলে।ক্ষমতা লোভী মানুষ আমাদের রাজনৈতিক সমাজে ভয়ংকর ছদ্মবেশী বিনয়ী,যার অহরহ প্রমাণ বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দলেই রয়েছে।
আয়নায় নিজের ছবি একজন কুৎসিত লোকের নিকটও সৌন্দর্য দেখায়,এ-কথার সবচেয়ে বড় প্রমাণ বাংলাদেশের সদ্য বিদায়ী স্বৈরশাসক শেখ হাসিনা ও তার নেতৃত্বাধীন আওয়ামিলীগের দলকানা অনুসারীরা।ক্ষমতার লোভে মানুষরুপ পেয়েও একজন নামমাত্র মানুষের ইবলিশের প্রেতাত্মা মস্তিষ্কে বাসা বাঁধে, পৃথিবীতে এর সবচেয়ে বড় প্রমাণ বোধ করি ফেরাউনের পরেই এই শেখ হাসিনার নামটি চলে আসবে।আর ফ্যাসিবাদ ও স্বৈরশাসনের বিশ্বসেরা তকমা পাওয়া হিটলার হয়তোবা শেখ হাসিনার পূর্ব জনমের ছাত্রই হবে।আমি যদি আজকের এ প্রবন্ধে বিগত মাত্র সতেরো বছরে বাংলাদেশের মানুষের উপর জোর-জুলুম ও নির্যাতনের বর্ণনা করতে যাই,তবে সে এক বৃহৎ পুস্তক লিখেও শেষ করা সম্ভব হবে না।তাই আজ সেই সতেরো বছর থেকে কাটছাঁট করে শুধু মাত্র সতেরো দিনের বাস্তবিক ইতিহাস টুকুসহ বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ বাংলাদেশের ভাগ্য নিয়ে সামান্য আলোচনা করছি।৪ জুলাইয়ের মাত্র কয়েকদিন আগে থেকে বিগত ছয় বছর পূর্বের সরকারি চাকরিতে কোটা পদ্ধতি নিয়ে আদালতের দেয়া একটি রায় বাতিলকে কেন্দ্র করে,ছয় বছর পূর্বের পুরনো ছাত্র আন্দোলনের একটি মৃত ঘাঁ জীবিত হতে শুরু করে।কিন্তু ঘাঁ-টি কয়েক দিন শরীরে নতুন করে উজ্জীবিত হতে থাকলেও,হঠাৎ ১৫ জুলাই দাম্ভিক অবৈধ স্বৈরশাসকের মাত্রাতিরিক্ত চুলকানিতে একরাতেই পুরো মাত্রায় সজীব হয়ে উঠে।এরপর জোর জুলুমকারী ও অহংকারী স্বৈরশাসক অতীতের মতো সেই ঘাঁ-তে লাঠিয়াল বাহিনী লাগিয়ে দমন করতে চেষ্টা করেন,যা অতীতের সতেরো বছরের অবৈধ শাসন ক্ষমতা ধরে রাখার দৃশ্যমান সামান্য ঔষধী।কিন্তু এবার এ ঔষধে রি-এ্যাকশন করে বসে,যা ছিল স্বৈরশাসকের জন্য রীতিমতো বিস্ময়কর বিষয়! এরপর ১৭ জুলাই ঘাঁ- সরাসরি সারা শরীরে আক্রমণ করে বসে,অর্থাৎ একযোগে সারাদেশে।এতে স্বৈরশাসক তার আত্মিকরুপ ফেরাউন কিংবা ইবলিসের প্রেতাত্মাকে দৃশ্যমান করে বেড়িয়ে পড়ে মানুষের রক্তের নেশায়।ফলাফল ১৮ জুলাই অবিশ্বাস্য ভাবে ফেরাউনের প্রেতাত্মার মূল নগরে নিপীড়িত ছাত্র জনতার বিস্ফোরণ ঘটে,এতে ফেরাউনের সব বাহিনী পর্যোদস্ত ও পরাস্ত হয়ে পড়ে।ভয়ংকর বিঘ্রে যায় ফেরাউন,রক্তের চরম নেশায় পিপাসিত হয়ে পড়ে রাতের আঁধারে,একযোগে সারাদেশের যোগাযোগ মাধ্যমেগুলো বিচ্ছিন্ন করে হেলিকপ্টারে করে সারা নগরী এলোপাতাড়ি গুলি ছুরে অগুনতি ছাত্র জনতা,আবাল বৃদ্ধের লাশ ফেলে দেয়া হয়।রাতের অন্ধকারে গুম করা হয় লাশের স্তুপ,বেওয়ারিশ হিসেবে মাত্র কিছু লাশের হিসাব দেখানো হয় নিয়ন্ত্রিত ও আজ্ঞাবহ মিডিয়ায়।সবকিছু হালাল করবার কৌশলে পরদিন ১৯ জুলাই স্বৈরশাসকের শেষ সম্বল সশস্ত্র বাহিনী ব্যারাক থেকে বের করে এনে কারফিউ ঘোষণা করে সাধারণের স্বাভাবিক জীবন যাত্রা নিয়ন্ত্রণে নিয়ে আসে।এরপর সপ্তাহ ভরে নিয়ন্ত্রিত ও আজ্ঞাবহ মিডিয়ায় চলে ধারাবাহিক বিরক্তিকর নাটকের পর্ব,যা দিনরাত ২৪ ঘন্টাই অবিরাম ভাবে চলতে থাকে।পাশাপাশি নিয়ন্ত্রিত ও আজ্ঞাবহ গোলাম কাগুজে পত্রিকাগুলোতেও প্রকাশ হতে থাকে একই নাটকের ধারাবর্ণনা।এতে দেশের সাধারণ মানুষ কিছুটা বিভ্রান্ত ও দ্বিদা গ্রস্ত হতে অনেকটাই বাধ্য হতে হয়।মিথ্যাকে হুবহু সত্যের মোড়কে বার বার প্রচার ও প্রকাশ করলে সাধারণ মানুষ একসময় যেমন মিথ্যাকে সত্য বলে মেনে নিতে বাধ্য হয়,ঠিক এ ক্ষেত্রেও তেমনটিই হতে থাকে।কিন্তু পুরো মজলুম জাতির অন্তরে এক অজানা ঘৃণা ও ক্ষোভের দানা বাঁধতে থাকে তাদের মনের অজান্তেই। এদিকে নিষ্পাপ রক্তের দাগ রাজপথ থেকে মুছতে না মুছতেই শুরু হয় ঢালাও ভাবে গ্রেফতার অভিযান,এতগুলো মানুষের জীবনের চেয়েও সামান্য মেট্রোরেলসহ কিছু সম্পদের মূল্য বেশি হয়ে যায় নব্য ফেরাউন শাসকের দৃষ্টিতে।আর সেই ফেরাউনের অনুগত পাচাটা মিডিয়া ও কথিত বুদ্ধি বিক্রেতা লেগে যায় তাকে জায়েজ করার মতো ঘৃণ্য দালালীতে।কিন্তু ততদিনে সাধারণ মানুষের ঘুমন্ত বিবেগ,ঘুমন্ত বীরত্ব জেগে ওঠে সূর্য তপ্ত রোদের মতোই শক্তিশালী হয়ে।মৃত্যুর নেশায় উন্মাদ হয় জাতির বীরশ্রেষ্ঠ নতুন প্রজন্ম।হাজারের অধিক জীবন চলে যায় ফেরাউনের লেলিয়ে দেয়া অস্ত্রধারী পেটুয়া বাহিনীর গুলিতে।অতঃপর বহুল প্রত্যাশিত ১ দফার ঘোষণা সেই সাথে অসহযোগ আনদোলনের ডাক,৫ আগষ্ট ঢাকা ঘেরাও কর্মসূচী অতঃপর বিশ্বসেরা স্বৈরশাসক নব্য ফেরাউনের তড়িঘড়ি করে পলায়ন।শুরু হয় সুদীর্ঘ সতেরো বছরের দমবন্ধ হওয়া পরাধীনতার শিকল ভেঙ্গে এক অবিস্মরণীয় বিজয়ের সূচনা।
স্বৈরশাসক শেখ হাসিনার পতন বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় বিজয়।এ ঘৃণ্য অপশাসন থেকে জাতীয় রাজনৈতিক জীবনে বহু শিক্ষার উপকরণ থেকে গেলো ভবিষ্যৎ রাষ্ট্র শাসকদের জন্য।
নামে এ দেশ গনতান্ত্রিক রাষ্ট্র হলেও,বাস্তবতা ভিন্ন।পরিবারতন্ত্র ও একনায়কতন্ত্রের সারাংশ ভিতরে পোষে কখনও গনতন্ত্র কায়েম হয়না।বাংলাদেশের রাজনীতির গল্পে এ আর নতুন কিছু নয় বরং বহু পুরনো।দলীয় কর্তার মর্জিতে কথিত গনতান্ত্রিক পদ্ধতি কখনও প্রকৃত গনতন্ত্র নয়,এই সত্যটি বুঝতেই আমাদের ৫৫ বছর কেটে গেছে।এবার নতুন প্রজন্ম আাশার বাণী শুনিয়ে যাচ্ছেন ঠিক,কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোড়কে না আবার প্রচলিত ধারার রাজনীতি ঢুকে পড়ে সেই আশংকা একেবারেই উড়িয়ে দেয়া যাবেনা।সাধারণ ছাত্রছাত্রীদের ব্যানারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সূচনা হলেও,এ আন্দোলনে বিজয়ের একক কৃতিত্ব কখনও সাধারণ ছাত্রছাত্রী নয়,এর পিছনের সবচেয়ে বড় শক্তি ছিলো দীর্ঘদিন স্বৈরশাসক কর্তৃক নিপীড়িত বিরোধী রাজনৈতিক শক্তি।পাশাপাশি সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এ বিজয়কে তরান্বিত করেছে এই সত্যকে অস্বীকার করা হবে সবচেয়ে বড় মিথ্যা।কিন্তু সাধারণ ছাত্রছাত্রীদের ব্যানারটি যেন কিছুতেই সরাসরি প্রচলিত ধারার রাজনীতির সঙ্গে জড়িয়ে না পড়ে,সেই বিষয়টি সচেতন মহলসহ সাধারণ ছাত্রছাত্রীদের বিশেষ নজরে রাখতে হবে। আর এই সুযোগে প্রচলিত ধারার নোংরা রাজনীতিকে ঝেড়ে ঝাপটে পরিপূর্ণ স্বচ্ছ রাজনীতির প্রচলন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত রাজনৈতিদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা হস্তান্তর হয়ে গেলে পূনরায় দেশে আরও বীরদর্পে স্বৈরশাসকের সৃষ্টি হবে,এ আমি ভবিষ্যৎ বাণী করে রাখছি।রাষ্ট্রযন্ত্রকে যেমন নতুন করে পূনঃনির্মাণ করতে হবে,ঠিক তেমনি দেশের প্রচলিত ধারার রাজনীতিকেও গুটিয়ে ফেলে নতুন ধারার স্বচ্ছ ও প্রকৃত গনতান্ত্রিক রাজনীতির পথে ফিরিয়ে আনতে হবে দেশের রাজনৈতিক দলগুলোকে। যেখানে থাকবে বাক স্বাধীনতা,মতপ্রকাশের স্বাধীনতা ও গঠনমূলক সমালোচনার স্বাধীনতা।এটুকু অধিকার যতক্ষণ না রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা অবাদে ফিরে পাবেন,ততদিন একনায়কতন্ত্র ও তেল মারা বখাটে অপ রাজনীতি রোধ করা সম্ভব হবেনা।ফলে স্বৈরশাসকের পূনরায় আবির্ভাব পরিস্কার হয়ে দেখা দিতে বাধ্য। বার বার একটি স্বাধীন দেশে,স্বাধীনতার জন্য রাজপথে রক্ত ঝড়ানো কোন সভ্যতা যেমন নয়,তেমনি গনতন্ত্রের জন্যও মসৃণ পথ তৈরি করে না।
সবকিছুর যেমন শুরু আছে,ঠিক তেমনি শুরুর সাথে শেষটা প্রকৃতি নির্ধারন করে রাখেন।রাজনৈতিকদের শুরুটা যেমনই হোক,শেষটা লুকিয়ে থাকে সম্মান কিংবা ঘৃণিত অপমান।আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতিতে শেষটা মন্দই চলমান,ইতিহাস বলে সম্মান একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ব্যতীত আর কাউকে পেতে দেখা যায়নি এযাবৎ কালে।রাজনীতি যেখানে নীতির রাজা হওয়ার কথা ছিলো,সেখানেই আমাদের সবচেয়ে বড় ফারাক।নীতি বিসর্জন দিয়ে আমরা হয়ে পড়েছি চরম ক্ষমতা লোভী ও দুর্নীতিবাজ।যা রাজনীতির মতো মহতি লক্ষ্যের সাথে পুরোপুরি সাংঘর্ষিক।আমাদের নতুন প্রজন্মের সবচেয়ে বড় কর্তব্য এখন এই অস্বচ্ছ ও কুৎসিত বিভৎস রাজনীতি মুক্ত দেশ গড়ে তোলা।
আমাদের সবচেয়ে বেশি মনে রাখাটা আজ জরুরি যে,রক্ত বির্সজন দিয়ে স্বৈরশাসক পতনের চেয়ে ভবিষ্যতে স্বৈরশাসকের জন্ম নিয়ন্ত্রণ বেশি জরুরি।নির্বাচন একটু পরে হলেও ক্ষতি নেই,কিন্তু তড়িঘড়ি করে নির্বাচনের নামে যাতে কিছুতেই অনৈতিক ও স্বৈরশাসক পুনরুজ্জীবিত না হতে পারে,সেটাই দীর্ঘ মেয়াদী সংস্কার ও গনতন্ত্রের পথপ্রদর্শক হয়ে থাকবে।
বিবেগের স্বচ্ছ আয়নায় যদি আমরা অতীতকে লক্ষ্য করে ভবিষ্যৎ বিনির্মাণের দিকে এগিয়ে চলতে চাই,তবে এখনই সবচেয়ে ভালো সময় তা প্রতিষ্ঠিত করবার।
আমরা আর উপর থেকে নাজিল হওয়া কোটি টাকার গাড়ী থেকে নেমে এসে জনগণের সাথে তামাশার নেতাদের দেখতে চাইনা।চাইনা কোটি টাকার বিনিময়ে রাজনৈতিক দল লিজ নেয়া নেতা নামের কলংকিত মুখগুলোর মধুমাখা মিথ্যা বক্তৃতাবাজী শুনার রাজনীতি। আমরা চাই প্রকৃত জনবান্ধন নেতার আবির্ভাব,যাদের জনগণের কষ্টে নিজেদেরও চোখ ভিজে,জনগণের হাসিতে মুখে সুখের হাসি ফুটে উঠে। সাধারণ মানুষকে গাছতলায় ও ফুটপাতে ঘুমুতে দিয়ে যেসব নেতারা আলিশান প্রাসাদে পরিবার নিয়ে নগদের স্বর্গে বাস করেন, তাদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করা শিখতে হবে আমাদের।আমাদের ঘরের সন্তানই হতে হবে আমাদের প্রতিনিধিত্বকারী নেতা।সে দেখতে কালা বোচা যাইহোক,হৃদয় হতে হবে স্বচ্ছ মানবপ্রেমী,দেশপ্রেমিক। ভোটের আগে সাধারণ জনগণকে দেবতার মতো পুঁজা অর্চনা করে,এমপি মন্ত্রীত্ব পেয়ে স্যার হওয়া নেতারাই জাতির সবচেয়ে বড় শত্রু একথা আমাদের বুঝতে সক্ষমতা অর্জন করবার এখনই শ্রেষ্ঠ সময়।


