অবশেষে ভেঙে দেয়া হচ্ছে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ « বাংলাখবর প্রতিদিন

ব্যাংক খাতে ফিরবে স্বস্তি

অবশেষে ভেঙে দেয়া হচ্ছে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ আগস্ট, ২০২৪ | ২:০৯
ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ আগস্ট, ২০২৪ | ২:০৯
Link Copied!
ইসলামী ব্যাংক পুনর্গঠন -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

স্বৈরাচার আওয়ামী সরকারের দীর্ঘদিনের লুটেরাজ বসন্তের ইতি ঘটেছে। শেষ হয়েছে কথিত উন্নয়ন নামক কুচক্রী মহলের লুটেপুটে খাওয়ার মহোৎসব। স্বৈরাচারী রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের ফলে দেশের শীর্ষ ব্যাংকগুলোতে আসতে শুরু করেছে বড় পরিবর্তন। গেল কয়েক দিনের আন্দোলন, আলোচনা-সমালোচনার পর এবার দেশের সবচেয়ে বড় নেটওয়ার্কের ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।

এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে বুধবার (২ আগস্ট) আয়োজিত সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আহসান এইচ মনসুর।

শুধু বোর্ড ভেঙে দেয়া হচ্ছে এমনটা নয়। ব্যাংকটিকে দেশের অর্থনীতি ধ্বংসের অন্যতম রাক্ষস এস আলমের দখলমুক্ত করতে আরও বেশ কিছু পদক্ষেপের কথা জানিয়েছেন এই গভর্নর।

বিজ্ঞাপন

এ-সময় তিনি বলেন, ইসলামী ব্যাংকের জন্য স্বাধীন পরিচালনা পর্ষদ গঠন করবে কেন্দ্রীয় ব্যাংক।
নামে-বেনামে নেয়া ঋণের টাকা পরিশোধ না করা পর্যন্ত ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের শেয়ার সরকারের জিম্মায় থাকবে বলেও জানিয়েছেন গভর্নর।

দেশের ব্যাংক খাত বিশেষ করে এস আলম গ্রুপের হাত থেকে ইসলামী ব্যাংককে রক্ষা করতে নানামুখী উদ্যোগ নেয়া হচ্ছে। এরই অংশ হিসেবে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিতে গত ১৫ আগস্ট বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি দেয় ব্যাংকটির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

গভর্নরকে উল্লেখ করে ওই চিঠিতে বলা হয়, ‘ইসলামী ব্যাংকের হারানো গৌরব পুনরুদ্ধার, ব্যাংকের সব স্টেকহোল্ডারের স্বার্থ রক্ষা, তাদের আস্থা ফিরিয়ে আনা এবং ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালু করার জন্য ব্যাংক কোম্পানি আইন ৪৭ ধারা মোতাবেক ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে সৎ ও দুর্নীতিমুক্ত, ইসলামী ব্যাংকের প্রতি সহানুভূতিশীল বিজ্ঞ ব্যক্তিবর্গ অথবা প্রয়োজনে সাবেক পরিচালকদের মধ্য হতে কিছুসংখ্যক ব্যক্তির সমন্বয়ে বোর্ড পুনর্গঠনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আপনার আশু পদক্ষেপ কামনা করছি।’

বিজ্ঞাপন

বলা বাহুল্য, আওয়ামী সরকারের টানা ১৬ বছরের শাষণামলে দেশের প্রতিটি খাতকে করা হয়েছে দলীয়করণ। যার ফলে দলীয় নেতাকর্মী ও আওয়ামী সরকারের মদদপুষ্ট সুবিধাভোগীরা ইচ্ছেমতো লুটেপুটে খেয়েছে দেশের অর্থনীতি। লক্ষ্ কোটি টাকা পাচার হয়েছে বিদেশে। নিজেদের প্রতিষ্ঠানের নামে নেয়া হয়েছে হাজার হাজার কোটি টাকা।

দরবেশ বাবা খ্যাত ভন্ড, বদমাশ সালমান এফ রহমানের প্রতিষ্ঠানগুলো এবং এস আলম গ্রুপের প্রতিষ্ঠানগুলো তার মধ্যে অন্যতম। মূলত দেশের অর্থনীতি ও ব্যাংক খাতগুলোতে স্বস্তি ফিরিয়ে আনতে এসব রাঘববোয়ালদের দমনের কোনো বিকল্প নেই।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত