হোমনার দুলালপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত « বাংলাখবর প্রতিদিন

হোমনার দুলালপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি
আপডেটঃ ২৮ আগস্ট, ২০২৪ | ৯:৪৪
রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি
আপডেটঃ ২৮ আগস্ট, ২০২৪ | ৯:৪৪
Link Copied!

কুমিল্লার হোমনা উপজেলার দুলালপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়ছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুর ১২ টায় অত্র বিদ্যালয় মিলনায়তনে এ সমাবেশ আয়োজন করা হয়।

অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম মফিজুল ইসলাম শরীফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোমনা উপজেলা নির্বাহী অফিসার ক্ষেমালিকা চাকমা।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কানিজ আফরোজ। আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র শিক্ষক এসএম রাজটীকা, সিনিয়র শিক্ষক দিলীপ কুমার সাহা, সিনিয়র শিক্ষক উত্তম কুমার শীল সহ অত্র বিদ্যালয়ের শিক্ষকগণ। এছাড়াও অত্র বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

অতিথিগণ তাদের বক্তব্যে, লেখা-পড়ার মানকে বৃদ্বি করতে অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের প্রতি আহবান করেন। ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের উদ্দেশ্য করে বলেন, আপনাদের সন্তানরা ঠিকমতো স্কুল আসছে কিনা এবং স্কুল থেকে যাওয়া পর তারা কতক্ষণ পড়াশোনায় সময় দিচ্ছে তার খোজ রাখার আহবান জানান। এছাড়াও পড়াশোনার প্রতি মনোযোগ দিতে সন্তানদের প্রতি তাগিদ দিতে বলেন।

অনুষ্ঠান পরিচালনা করেন, অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আলতাফ হোসেন ও কোরআন তেলাওয়াত করেন ধর্মীয় শিক্ষক আবুল বাশার।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত