বানভাসি মানুষের পাশে ছাত্রদল নেতা শান্ত « বাংলাখবর প্রতিদিন

বানভাসি মানুষের পাশে ছাত্রদল নেতা শান্ত

স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২৮ আগস্ট, ২০২৪ | ১১:৩০
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২৮ আগস্ট, ২০২৪ | ১১:৩০
Link Copied!
ত্রাণ কাঁধে শান্ত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

দেশে চলমান ভয়াবহ বন্যায় বানভাসি মানুষের পাশে দাঁড়াতে রাজধানীর ঢাকা কলেজ ছাত্রদল নেতা এনামুল হক শান্ত’র নেতৃত্বে লক্ষ্মীপুরে করা হয় ত্রাণ সামগ্রী বিতরণ। সাম্প্রতিক বৃষ্টি ও ভারতীয় বাঁধের পানি ছেড়ে দেয়ায় বাংলাদেশে সৃষ্টি হয়েছে স্মরণকালের ভয়াবহ বন্যা। ঘরছাড়া হয়েছে লক্ষ লক্ষ মানুষ, প্রাণহানির সংখ্যাও কম নয়।

ঘরবাড়ি, গবাদি পশু সহ সহায় সম্বল হারিয়ে দূরাবস্থায় দিনপার করছে বন্যার্ত এলাকার মানুষ। সবমিলিয়ে এক কঠিন সময় পার করছে বাংলাদেশের কয়েক জেলার জনগণ। ঠিক এই সময়ে তাদের পাশে থেকে মানবিকতার পরিচয় দিচ্ছে বিএনপি, ছাত্রদল ও কিছু মানবিক সংগঠন।

বন্যায় বিপর্যস্ত জনজীবনের কষ্ট লাঘব করতে নিয়মিত কাজ করে যাচ্ছে বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনগুলো। তারই ধারাবাহিকতায় ছাত্রদল নেতা শান্ত’র নেতৃত্বে লক্ষ্মীপুর সদর, রামগঞ্জ, রামগতি, কমলনগর সহ বন্যাদুর্গত এলাকায় বানভাসি মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ঢাকা কলেজ ছাত্রদলের ইলিয়াস হল সভাপতি এনামুল হক শান্ত ও তার কর্মীরা।

বিজ্ঞাপন

রোববার (২৫ আগস্ট) রাত ৩ টার সময় রাজধানীর মিরপুর থেকে প্রায় ২৫০ প্যাকেট ত্রানের গাড়ি লক্ষীপুরের উদ্দেশ্যে রওনা হয়। পরদিন সোমবার (২৬ আগস্ট) সকালে রামগঞ্জ উপজেলা এসে পৌঁছায়। পরে সেখান থেকেই শুরু হয় ত্রাণ বিতরণ কার্যক্র। চলে লক্ষ্মীপুরের বিভিন্ন দূরাবস্থা এলাকায়।

নিদারুণ অসহায় পরিবারগুলোর মাঝে বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে চাল, ডাল, মুড়ি, চিড়া, গুড়, বিস্কুট, স্যালাইন, ঔষধ, খাবার পানি, মোমবাতি, দিয়াশলাই, গ্যাস লাইট, শুকনো খাবার ইত্যাদি অন্তর্ভুক্ত ছিল।
এছাড়া বাচ্চাদের জন্য আলাদাভাবে দুধ, খাবার, চকলেট সহ বিভিন্ন জিনিসেরও ব্যবস্থা করে তারা।

ছাত্রদল নেতা শান্ত বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি ঢাকা কলেজের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করছি।’

বিজ্ঞাপন

নানাবিধ সামাজিক ও জনকল্যাণমুখী কাজের জন্য বরাবরই শান্ত’র সুনাম রয়েছে। তরুণ সমাজের নজর কারা ছাত্রদল নেতা শান্তর পাশাপাশি ত্রান সামগ্রী বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় স্বেচ্ছাসেবী।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত