ঝিনাইদহে তিন জ্বীনের বাদশা আটক, স্বর্ণ সাদৃশ্য নকল মূর্তি উদ্ধার « বাংলাখবর প্রতিদিন

ঝিনাইদহে তিন জ্বীনের বাদশা আটক, স্বর্ণ সাদৃশ্য নকল মূর্তি উদ্ধার

ইনছান আলী, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৪ সেপ্টেম্বর, ২০২৪ | ৬:৫৩
ইনছান আলী, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৪ সেপ্টেম্বর, ২০২৪ | ৬:৫৩
Link Copied!

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে প্রতারণার মাধ্যমে এক প্রবাসির স্ত্রীর কাছ থেকে টাকা হাতিয়ে নেবার সময় হাতেনাতে তিন জ্বীনের বাদশাকে আটক করা হয়েছে। আজ বুধবার (৪ সেপ্টম্বর) দুপুরে ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তাদের আটক করে।

আটককৃতরা হলেন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার শমসপাড়ার আজিজার রহমানের ছেলে নুর আলম, একই গ্রামের আবু বকর সিদ্দিকীর ছেলে মামুন হোসেন ও দুলাল বিশ্বাসের ছেলে সাইফুল ইসলাম। তাদের কাছ থেকে স্বর্ণ সাদৃশ্য একটি নকল মূর্তি উদ্ধার করা হয়েছে।

ঝিনাইদহ ডিবির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল সুত্রে জানা গেছে, বিথী খাতুন নামে এক প্রবাসীর স্ত্রীর কাছে সম্প্রতি জ্বীনের বাদশা সেজে গভীর রাতে আটককৃত প্রতারকরা মোবাইল করে। ফোন রিসিভ করতেই অপর প্রান্ত থেকে ভৌতিক শব্দ শুনতে পান বিথী। তখন কথিত জ্বীনের বাদশা বলে ওঠে “আমি মানুষ না, আমি জ্বীন।

বিজ্ঞাপন

তুই জ্বীনের সঙ্গে কথা বলছিস মা। আমি জ্বীনের বাদশা কোহিকাপ শহরের ভাসমান মসজিদ থেকে বলছি। তুই তোর পরিচয় দে মা। তোর মঙ্গল হবে। যদি পরিচয় না দিস, তাহলে পরিবারসহ এখনই ধ্বংস হয়ে যাবি”।

বিথী খাতুনের ১২ বছর পর সন্তান হওয়ায় কথিত জ্বীনের বাদশার “এখনই ধ্বংস হয়ে যাবি” কথা শুনে তাদের ফাঁদে পা দেন এবং জায়নামাজ ও কোরআন শরীফ কেনা বাবদ তাদের ২০ হাজার টাকা নগদের মাধ্যমে প্রদান করেন। এরপর প্রতারক চক্রটি ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এসে বিথী খাতুনকে স্বর্ণ সাদৃশ্য একটি নকল মূর্তি দিতে আসে।

গোপন সুত্রে খবর পেয়ে ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যরা তাকে হাতেনাতে আটক করে। পুলিশ সুপারের নির্দেশে ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এসআই মোঃ খালিদ হাসিন (বিপিএম সেবা), এসআই রবিউল ইসলাম, এসআই কামরুজ্জামান ও এএসআই ইখলাচুর রহমান অভিযানের নেতৃত্ব দেন। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় বুধবার দুপুরে একটি মামলা হয়েছে।

বিজ্ঞাপন

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত