কামারখন্দে সিএনজি মাইক্রো বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ « বাংলাখবর প্রতিদিন

কামারখন্দে সিএনজি মাইক্রো বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

স্টাফ রিপোর্টার:সিরাজগঞ্জ
আপডেটঃ ৮ সেপ্টেম্বর, ২০২৪ | ৫:০৩
স্টাফ রিপোর্টার:সিরাজগঞ্জ
আপডেটঃ ৮ সেপ্টেম্বর, ২০২৪ | ৫:০৩
Link Copied!

সিরাজগঞ্জের কামারখন্দের ভদ্রঘাট ইউনিয়নের কুটিরচর এলাকার এসিআই ফুড মিলের সামনে সিএনজি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে।

রবিবার বেলা সাড়ে এগারোটায় এ ঘটনা ঘটে৷ নিহত ৫জন সিএনজি চালিত অটোরিকশার যাত্রী।

নিহতরা হলেন, রায়গঞ্জ উপজেলার ব্রাহ্মনবাড়িয়া এলাকার আমজাদ হোসেনের ছেলে রাশেদুল ইসলাম (২৮), তারাশ উপজেলার ভাটড়া এলাকার রমজান আলীর ছেলে নুরুজ্জামান (৫২), তার বড় ভাই তারেক রহমান (৫৫), এবং হাসপাতালে মারা যাওয়া দুইজনের পরিচয় পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

এলাকাবাসি সুত্রে জানা যায়, নলকা মোড় এলাকা থেকে সিরাজগঞ্জ শহরে যাচ্ছিলো মাইক্রোবাসটি ৷ অপর দিক থেকে আসা সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজির ড্রাইভার সহ ঘটনাস্থলেই তিনজন মারা যায়।

এ বিষয়ে কামারখন্দ থানার অফিসার্স ইনচার্জ রেজাউল ইসলাম জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি৷ এখানে ৩ জন ঘটনাস্থলে মারা যায়৷ এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই জনের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত