রাষ্ট্র সংস্কার ও উন্নয়ন ফোরামের আত্মপ্রকাশ « বাংলাখবর প্রতিদিন

রাষ্ট্র সংস্কার ও উন্নয়ন ফোরামের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক
আপডেটঃ ১৬ সেপ্টেম্বর, ২০২৪ | ১২:০৩
নিজস্ব প্রতিবেদক
আপডেটঃ ১৬ সেপ্টেম্বর, ২০২৪ | ১২:০৩
Link Copied!

২০টি সামাজিক সংগঠন নিয়ে আত্মপ্রকাশ করেছে ‘রাষ্ট্র সংস্কার ও উন্নয়ন ফোরাম’। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সংবাদ সম্মেলন করে নতুন এই ফোরামের আত্মপ্রকাশ হয়।

ফোরামের আহ্বায়ক ল’ অ্যান্ড জাস্টিস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ড. মুহাম্মাদ হায়দার আলী, যুগ্ম আহ্বায়ক ইয়ুথ ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ সফিউল আলম ও প্রটেকশন ফর লিগ্যাল অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাড. মহিউদ্দিন জুয়েল।

ফোরামের অন্তর্ভুক্ত অন্য সংগঠনগুলো হলো—ইউনাইটেড নেশনস ইন্টার প্যাসিফিক অ্যাসোসিয়েশন, বিবি আসিয়া ফাউন্ডেশন, পরিবেশ উন্নয়ন সোসাইটি, বাংলাদেশ ইমিগ্রেশন ল’ ইয়ার্স সোসাইটি, আইনি সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন, উইমেন অ্যান্ড চিল্ড্রেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন, রিভিউ আর্থ হিউম্যান রাইটস ফাউন্ডেশন, ডেভেলপমেন্ট ফর ডিজেবল চিল্ড্রেন অ্যান্ড উইমেন, আইনজীবী সুরক্ষা আন্দোলন।

বিজ্ঞাপন

লিগ্যাল অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন লাইফ, করাপসন অ্যান্ড পেট্রোয়েটিক সোসাইটি, সেভ বাংলাদেশ ফাউন্ডেশন, বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যাকশন ইউনিট, আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন, জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন, রাগিব দিয়ান ফাউন্ডেশন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফোরামের আহ্বায়ক ড. মুহাম্মাদ হায়দার আলী বলেন, সময়ের প্রয়োজনে রাষ্ট্রীয় কাঠামোতে পরিবর্তন আনা জরুরি হয়ে পড়েছে, যা আমাদের দেশের সুশাসন ও উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। এই বাস্তবতা উপলব্ধি করেই আমরা রাষ্ট্র সংস্কার ও উন্নয়ন ফোরামের আত্মপ্রকাশ ঘোষণা করছি।

রাষ্ট্র সংস্কার ও উন্নয়ন ফোরামের লক্ষ্য ও উদ্দেশ্য হলো, আমাদের প্রিয় দেশকে একটি আধুনিক, সুশৃঙ্খল ও টেকসই উন্নয়নের পথে পরিচালিত করা। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, রাষ্ট্রের সকল স্তরের সমন্বিত ও কার্যকর সংস্কার আনার মাধ্যমে একটি সুষম, ন্যায়ভিত্তিক ও স্বচ্ছ সমাজ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বর্তমান বিশ্ব ব্যবস্থায় রাষ্ট্রকে টেকসই উন্নয়ন এবং প্রতিযোগিতায় এগিয়ে থাকতে হলে, সামাজিক ও রাজনৈতিক কাঠামোতে যুগোপযোগী পরিবর্তন আনা অপরিহার্য। দেশে বিভিন্ন ক্ষেত্রে অর্থনৈতিক বৈষম্য, দুর্নীতি, শিক্ষার নিম্নমান, রাজনৈতিক অস্থিরতা এবং প্রশাসনিক অদক্ষতা প্রতিনিয়ত জনগণের জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে।

এই সমস্যাগুলো সমাধানে সরকার ও নাগরিক সমাজের মাঝে দীর্ঘদিন ধরেই নীতিগত সংস্কারের দাবি উঠছে। অনেক ক্ষেত্রে, অগ্রগতির পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে প্রশাসনিক অচলাবস্থা, যা রাষ্ট্র পরিচালনার কার্যকরিতাকে হ্রাস করছে।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখে লাইফের চেয়ারম্যান মো. সাইদুল আহসান রিয়েল, রিভিউ আর্থ হিউমেন রাইটস ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক, বাংলাদেশ ইমিগ্রেশন ল’ ইয়ার্স সোসাইটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মাহমুদুল হাসান প্রমুখ।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত