সংবিধানের বিষয়ে সিদ্ধান্ত নেবে পার্লামেন্ট’ « বাংলাখবর প্রতিদিন

সংবিধানের বিষয়ে সিদ্ধান্ত নেবে পার্লামেন্ট’

স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১৬ সেপ্টেম্বর, ২০২৪ | ১০:৫৫
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১৬ সেপ্টেম্বর, ২০২৪ | ১০:৫৫
Link Copied!

সংবিধানের বিষয়ে পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, যেকোনো সংস্কার, পরিবর্তন জনগণের অংশগ্রহণ ছাড়া সম্ভব নয়। পরিবর্তনের জন্য দরকার পার্লামেন্ট, সে জন্য সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে। নির্বাচনের মাধ্যমে যারা পার্লামেন্টে যাবেন তারাই সিদ্ধান্ত নেবেন কি পরিবর্তন দরকার, কোন পরিবর্তন দরকার, সংবিধান বাতিল হবে না কি সংস্কার।

আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট: উচ্চকক্ষের গঠন’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)।

ফখরুল বলেন, গত ১৬ বছর ধরে আওয়ামী লীগ সরকার দেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে। আমাদের ছাত্র-জনতার আন্দোলনের বিজয়ের মাধ্যমে আসা স্বপ্নগুলো নস্যাৎ করতে ইতোমধ্যে ষড়যন্ত্র শুরু করেছে। আমি বিস্মিত হয়ে যাই, সমাজের শিক্ষিত লোকেরা, যাদের সমাজে গুরুত্ব আছে, তারা গণমাধ্যমে বিভ্রান্তিমূলক কথা বলেন। যারা অন্তর্বর্তী সরকারের দায়িত্বে আছেন, তারা যখন বলেন, ‘দল তৈরি করতে হবে’ এটা বিস্মিত না হয়ে পারা যায় না। এ অধিকার তাদেরকে কে দিয়েছে, অনুমতি কে দিয়েছে, এ দায়িত্ব পেলেন কোথায়? তাহলে কী করে আমরা বা জনগণ ভাববে তারা (অন্তর্বর্তী সরকারের যারা দায়িত্বে আছেন) নিরপেক্ষ দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন

একটি গোষ্ঠী এ সরকারকে দীর্ঘ সময় দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, তাহলে তো নির্বাচন, পার্লামেন্টের দরকার নাই। এ সময় একটি গণমাধ্যমে জরিপ প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ‘পত্রিকাটি লিখেছে দেশের ৮০ শতাংশ মানুষ চায় , যতদিন খুশি এই সরকার থাকুক। ’ আমি জানি না, এই কথাগুলো তারা কোথায় থেকে পেলো? জনগণ এটা তো মেনে নেবে না। এই ধরনের রিপোর্ট তৈরি করার ক্ষেত্রে ভাবা উচিত, কোনো ধরনের বিভ্রান্ত সৃষ্টি না হয় সেদিকটাও খেয়াল রাখতে হবে।

নেতাকর্মীদের বিরুদ্ধে যেসব মিথ্যা ও বানোয়াট-হয়রানিমূলক মামলা আছে সেগুলো অবিলম্বে প্রত্যাহার করার জন্য বর্তমান সরকারের কাছে আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, আন্দোলনে যারা পঙ্গু, শহীদ ও আহত হয়েছেন তাদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে। আন্দোলনের বিরুদ্ধে গিয়ে স্বৈরাচার সরকারকে যারা মদদ দিয়েছেন আমরা এখনো সেই প্রশাসনে তাদেরকেই দেখতে পাচ্ছি, তাদের সরানো হয়নি। এ ধরনের লোককে সরিয়ে ফেলার দাবি করেন মির্জা ফখরুল।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত