বিরামপুর পৌরসভার সাবেক মেয়র আক্কাসের অবৈধ সম্পদের পাহাড় « বাংলাখবর প্রতিদিন

ক্ষমতার দাপটে দখল করেছে পেট্রোল পাম্প

বিরামপুর পৌরসভার সাবেক মেয়র আক্কাসের অবৈধ সম্পদের পাহাড়

স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২১ সেপ্টেম্বর, ২০২৪ | ৮:৪৭
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২১ সেপ্টেম্বর, ২০২৪ | ৮:৪৭
Link Copied!
অভিযুক্ত সাবেক মেয়র আক্কাস -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

দিনাজপুরের বিরামপুরে স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা সরকারের ভোট ডাকাতির মাধ্যমে বিরামপুর পৌরসভার মেয়র নির্বাচিত হয়ে আক্কাস মাত্র কয়েক মাসের মধ্যেই গড়ে তুলে অবৈধ সম্পদের পাহাড়। ক্ষমতার অপব্যবহার করে মেয়র আক্কাস দখল করে পেট্রোল পাম্পসহ বিভিন্ন স্থাপনা।

এলাকা সূত্রে জানা যায়, বিরামপুরের ঘোড়াঘাট রেলগেটে অবস্থিত মেসার্স শারমিন ফিলিং স্টেশনের বৈধ কাগজপত্রে তিনজন মালিক আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক, মোঃ আক্কাস আলী ও আমজাদ হোসেন থাকাসত্ত্বেও আক্কাস আলী ক্ষমতার অপব্যবহার করে মেসার্স শারমিন ফিলিং স্টেশন একাই ভোগদখল করে আসছে।

আক্কাস আলী বিরামপুর পৌরসভার দায়িত্ব পেয়েই শুরু করেছিল নানান দুর্নীতি ও অনিয়ম। পৌরসভার সকল কাজ একক ভাবেই তার ভাই আব্দুর রাজ্জাককে দিয়ে করাতেন। সেখানে অন্য কেউ হস্তক্ষেপ করলেই তাদেরকে দেওয়া হতো হুমকি ধমকি।

বিজ্ঞাপন

পৌরসভার অধীনে সকল হাট বাজার ইজারা নিজের অধীনেই রাখতেন। করেছেন ব্যাপক নিয়োগ বাণিজ্য। রয়েছে পৌরসভা ও পৌরসভার বাহিরে বিভিন্ন জমি দখলের অভিযোগ। ঢাকার এলিফ্যান্ট রোডে এবং মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে রয়েছে তার একাধিক ফ্ল্যাট।

তার দুর্নীতির কবলে শিকার হয়েছে পৌর এলাকার সাধারণ মানুষ। এমনকি পৌরবাসী তার কাছে জিম্মি হয়ে পড়েছিল। তার ভয়ে মুখ খোলার সাহস পাইনি এমনটি জানিয়েছেন পৌরবাসীরা।

সাবেক মেয়র আক্কাস আলীর নানাবিধ অপরাধ, দুর্নীতির বিষয়ে জানতে তাকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত